`

চট্টগ্রামে সন্ত্রাসী ‘বগা’কে ধরতে অভিযান, গ্রেফতার করতে পারেনি পুলিশ

  • Views: 2377
  • Share:
অক্টোবার ৭, ২০২৬ ১১:৪০ Asia/Dhaka

চট্টগ্রামের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ ওয়াকিল হোসেন ওরফে বগাকে ধরতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে, অভিযানে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টার দিকে নগর ভবনের আশপাশে অবস্থান নেয় পুলিশ। 

পুলিশ জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে ওয়াকিল হোসেন অবস্থান করছেন এমন সংবাদ পায় তারা। পরে, নগর ভবনে অভিযান চালানো হলেও সেখানে ওয়াকিলকে পাওয়া যায়নি।

তবে, আসামি ওয়াকিল হোসেন ওই সময় নগর ভবনে ছিলেন কি না, তার সত্যতা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশের মতে, নগরীর খুলশী ও সংলগ্ন এলাকায় তিনি শীর্ষ সন্ত্রাসী এবং কিশোর গ্যাংয়ের অন্যতম নিয়ন্ত্রক হিসেবে পরিচিত।

এছাড়াও, ওয়াকিল হোসেনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি ও মাদকসহ অন্তত ১৭টি মামলা রয়েছে।

user
user
Ad
Ad