চীনের কাছে ১৩-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ
ইতিহাস গড়ার পর এশিয়ান গেমসের যেন কঠিন বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ নারী হকি দল। প্রথমবারের মতো খেলতে নেমেই শক্তিশালী চীনের কাছে ১৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে লাল-সবুজ'রা।
চীনের হয়ে হ্যাটট্রিক করেছেন ঝোং জিয়াছি। ৪, ১৩ ও ২৯ মিনিটে গোল করেন তিনি। এ ছাড়া জোড়া গোল করেছেন চেন ইয়াং (১২ ও ১৮ মিনিট), জোউ মেইরং (৩৮ ও ৫১ মিনিট) এবং চেন ইর (৪১ ও ৫৭ মিনিট)। একটি করে গোল করেন লি হং (১৩ মিনিট), ঝাং ইং (২৭ মিনিট), মা নিং (৩২ মিনিট) ও ইয়াং লিউ (৩৬ মিনিট)।
অন্যদিকে পুরো ম্যাচে গোলের দেখা পায়নি বাংলাদেশ। ম্যাচের শেষ দিকে ৬০ মিনিটে হলুদ কার্ড দেখেন বাংলাদেশের কণা আক্তার।
এদিন ম্যাচের শুরুতেই খেই হারায় বাংলাদেশ। প্রথম তিন মিনিট প্রতিরোধ গড়লেও এরপর একের পর এক গোল হজম করতে থাকে তারা। প্রথম কোয়ার্টারে চার, আর বিরতির আগে সাত গোল করে চীন।
দ্বিতীয়ার্ধে আরও ছয় গোল করে বড় জয় নিশ্চিত করে এশিয়ান গেমসের মিশন শুরু করে বর্তমান চ্যাম্পিয়নরা। এমন বড় হারের পর বিশ্রামের সুযোগ নেই বাংলাদেশের সামনে। সোমবার দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে লাল-সবুজের মেয়েরা।
এবারের এশিয়ান গেমসে নারী হকিতে অংশ নিচ্ছে ১২টি দল। দুই পুল থেকে দুটি করে দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২ অক্টোবর। সেমিফাইনালে উঠতে ব্যর্থ দলগুলো খেলবে স্থান নির্ধারণী ম্যাচে।
- চীনের কাছে ১৩-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ
- এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক বিশেষ কর্মকর্তা নিয়োগের ঘোষণা ট্রাম্পের
- ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৭, মামলা ৫৫
- পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ী সাক্ষাৎ
- প্রশাসনিক কারণ দেখিয়ে গুলশান বিভাগের ডিসিকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত
- মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, নিন্দা জানাই: জামায়াত আমির
- নগর স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ১৩ সিটিতে বরাদ্দ ২০ কোটি টাকা
- হামের উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু
- চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি
- মহাতারকা লিও'কে বিদায় দিতে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠনের উদ্যোগ ইসির
- কাদেরসহ শীর্ষ ৭ নেতার ফাঁসির রায়, আদালতের সামনেই ককটেল বিস্ফোরণ
- মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
- ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা’
- নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী
- হরমুজে মার্কিন যুদ্ধজাহাজ ঢুকলেই হামলার হুঁশিয়ারি
- নির্বাচনে জয়ী হলে প্রত্যেকে পাবে ৫ হাজার ডলার: ট্রাম্প
- ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার

