`

চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি

  • Views: 1302
  • Share:
সেপ্টেম্বার ১৬, ২০২৬ ১১:৪৫ Asia/Dhaka

২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহ ও বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় চাকরিচ্যুত সদস্যরা চাকরি ফিরে পাওয়ার দাবিতে পিলখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিগাতলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দফতরের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা।

এ সময় চাকরিচ্যুত সদস্যরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা যাচাই করে যোগ্যদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান। তারা বলেছেন, দীর্ঘদিন চাকরি হারিয়ে মানবিক, সামাজিক ও আর্থিক সংকটের মধ্যে রয়েছেন।

বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।

এদিকে, এই ঘটনায় চাকরিচ্যুত এবং বাধ্যতামূলক অবসরে পাঠানো ৮ হাজার ৭৯৬ জন সদস্যকে পুনরায় চাকরিতে বহাল করার কোনো আইনি সুযোগ নেই বলে গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে স্পষ্ট জানিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। 

user
user
Ad
Ad