সরকারি গাছ কাটায় তিনজনের কারাদণ্ড
জয়পুরহাটের পাঁচবিবি সড়কের পাশের সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগে তিনজনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ১ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাশপিয়া তাসরিন এই দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন— উপজেলার রামনগর (আয়মারসুলপুর) গ্রামের মৃত শফির উদ্দিনের ছেলে মো. আলম (৫০), ছোটমানিক গ্রামের মৃত নবীন উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (৫২) এবং রামনগর গ্রামের হবিবরের ছেলে আব্দুল মতিন।
জানা গেছে, পাঁচবিবি উপজেলার কেশবপুর গ্রামের লাল ব্রিজ এলাকায় সড়কের পাশের সরকারি গাছ অবৈধভাবে কাটা হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অভিযুক্তদের আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক কাশপিয়া তাসরিন জানান, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১১ ধারায় সরকারি গাছ অবৈধভাবে কর্তনের অপরাধে তাদের তিন দিনের কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
- হরমুজে মার্কিন যুদ্ধজাহাজ ঢুকলেই হামলার হুঁশিয়ারি
- আদানির ইউনিট চালু, এবার বন্ধ রামপালের এক ইউনিট
- সরকারি গাছ কাটায় তিনজনের কারাদণ্ড
- ঢাকায় গোপন বৈঠক করছিলেন যুবলীগের ৮ নেতা, অতঃপর...
- নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১
- সৌদির সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হুতির
- এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়ালের
- ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা’
- বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
- ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা’
- নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী
- হরমুজে মার্কিন যুদ্ধজাহাজ ঢুকলেই হামলার হুঁশিয়ারি
- নির্বাচনে জয়ী হলে প্রত্যেকে পাবে ৫ হাজার ডলার: ট্রাম্প
- ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার
- রোহিঙ্গাদের কারণে দেশের অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ: প্রধানমন্ত্রী
- ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে

