`

স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সিলেটে শুরু হল ভোটার তালিকা হালনাগাদ

  • Views: 147
  • Share:
জুলাই ২২, ২০২৬ ১১:১৫ Asia/Dhaka

জালালাবাদ ডেস্ক :: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলায় ভোটার তালিকা হালনাগাদের সমন্বিত কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনার আলোকে সময়সূচি প্রকাশ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট সদর উপজেলার সহকারী নির্বাচন কর্মকর্তা তাসমিন আক্তার।  

তিনি জানান, ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা ৩ (জ) অনুযায়ী যোগ্যতা অর্জনের তারিখ হিসেবে যাদের জন্ম ৩১ জুলাই ২০০৮ বা তার পূর্বে, তারা এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। অর্থাৎ, আগামী ৩১ জুলাই ২০২৬ তারিখের মধ্যে যারা ডাটাবেজে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তাদের অন্তর্ভুক্ত করেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।   

জেলা নির্বাচন অফিস সূত্রে বিশেষভাবে জানানো হয়েছে, ভোটারযোগ্য যেসব নাগরিক এখনো ভোটার হননি, তারা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। 

 সে ক্ষেত্রে প্রথমে অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র জমা দিতে হবে। 

ঘোষিত সরকারি সময়সূচি অনুযায়ী, হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা আগামী ৯ আগস্ট প্রকাশ করা হবে। খসড়া তালিকার ওপর কোনো প্রকার দাবি, আপত্তি কিংবা সংশোধনের আবেদন দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৪ আগস্ট। 

 পরবর্তীতে সংশোধনকারী কর্তৃপক্ষ কর্তৃক দাখিলকৃত দাবি, আপত্তি ও সংশোধনীর আবেদনসমূহ নিষ্পত্তির শেষ তারিখ ২৭ আগস্ট এবং সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। 

জনগুরুত্বপূর্ণ এই কার্যক্রমে সর্বসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্দিষ্ট সময়ের মধ্যে নতুন যোগ্য ভোটারদের নিবন্ধন সম্পন্ন করার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। 

user
user
Ad
Ad