এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড বহিষ্কার
জালালাবাদ ডেস্ক :: এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে বহিষ্কারের সংখ্যা আগের দুই দিনের সব রেকর্ড ছাড়িয়েছে। সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষায় সারা দেশে মোট ৪৮ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন। প্রথম দিনে এ সংখ্যা ছিল ৭ এবং দ্বিতীয় দিনে ১৭।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, তৃতীয় দিনে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় মোট ৯ লাখ ৯৯ হাজার ২১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৯ লাখ ৭১ হাজার ৯৮৭ জন। এসব বোর্ডে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৪৩ জন পরীক্ষার্থী। GeographicReference
এর মধ্যে ঢাকা বোর্ডে সর্বোচ্চ ১০ জন বহিষ্কার হয়েছেন। কুমিল্লা বোর্ডে ৮ জন, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে ৭ জন করে, বরিশাল বোর্ডে ৪ জন, রাজশাহী ও যশোর বোর্ডে ৩ জন করে এবং সিলেট বোর্ডে ১ জন বহিষ্কার হয়েছেন। চট্টগ্রাম বোর্ডে কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে ২ জন বহিষ্কার হয়েছেন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন-২, ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড অ্যাকাউন্টিংসহ বিভিন্ন বিষয়ের পরীক্ষায় বহিষ্কার হয়েছেন ৩ জন।
সব মিলিয়ে তৃতীয় দিনের পরীক্ষায় তিন শিক্ষা বোর্ডে মোট ৪৮ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন, যা চলতি এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম তিন দিনের মধ্যে সর্বোচ্চ।
এদিন সব শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ৩২ হাজার ১২৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ২৭ হাজার ৩৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৫ হাজার ১৫২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ২ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। সাধারণ শিক্ষা বোর্ডে অনুপস্থিতির হার ছিল ২ দশমিক ৫১ শতাংশ, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৬ দশমিক ১৮ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৩ দশমিক ৫১ শতাংশ।
- সিলেটের তামাবিল দিয়ে ১০ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত
- স্কুলে অনুপস্থিত প্রাথমিক শিক্ষকদের হিসাব পাঠানোর নির্দেশ
- এইচএসসির তৃতীয় দিনে রেকর্ড বহিষ্কার
- গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় জাফলংয়ে ৩ স্কুলছাত্রের মৃত্যু
- যেদিন পাবেন এমপিওভুক্ত শিক্ষকরা জুন মাসের বেতন
- প্রাথমিকে শিখন ঘাটতি কমাতে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে
- আটকে আছে সিলেটের নতুন ডিসির যোগদান
- প্রধান শিক্ষককে মারধর করে চাকরি হারালেন সহকারী শিক্ষক
- আবু সাঈদের নামে হল নির্মাণের ঘোষণা
- যে নতুন জটিলতায় পে স্কেল
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

