টেস্ট ক্রিকেটে বাংলাদেশের স্বপ্নীল এক দিন
প্রতিপক্ষ যদিও অপেক্ষাকৃত দূর্বল আয়ারল্যান্ড; তবু বলতে হয় টেস্ট ক্রিকেটে স্বপ্নীল একটা দিন পার করল বাংলাদেশ। দিনের শুরুতেই প্রতিপক্ষের দুই উইকেট তুলে দিয়ে নিজেরা স্রেফ এক উইকেট হারিয়ে পার করে দিল পুরো দিন। দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্বিশতকের কাছে মাহমুদুল হাসান জয়। সেঞ্চুরির সুবাস পাচ্ছেন মুমিনুল হক। শতকের সম্ভাবনা জাগিয়ে আউট হয়েছেন সাদমান ইসলাম।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩৩৮ রান। ব্যাটিং বান্ধব কন্ডিশনের সুযোগ নিয়ে ১৬৯ রানে ব্যাট করছেন জয়, ৮০ রানে মুমিনুল। তাদের অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে ১৭০ রান।
হাতে ৯ উইকেট নিয়ে প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ৫২ রানের।
ব্যাট হাতে দিনের শুরুটা করে আয়ারল্যান্ড। খুব একটা সুবিধা করতে পারেনি তারা। দ্বিতীয় দিন তারা মাত্র ১৪ বল টিকতে পারে। সফরকারীদের প্রথম ইনিংস শেষ হয় ২৮৬ রানে।
হাসান মাহমুদের করা দিনের প্রথম ওভারে দুটি বাউন্ডারি মারেন ব্যারি ম্যাককার্থি। তাইজুল ইসলামের করা পরের ওভারে উইকেট হারায় আয়ারল্যান্ড। এলবিডব্লিউর শিকার হন ম্যাথু হামফ্রিজ। এক প্রান্ত আগলে রাখা ব্যারি ম্যাককার্থিকে পরের ওভারেই দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে আয়ারল্যান্ডকে গুটিয়ে দেন হাসান মাহমুদ।
৬৪ বলে চারটি চারে ৩১ রান করেন ম্যাককার্থি। ক্রেইগ ইয়াং অপরাজিত থাকেন ৬ রানে।
দিনের পরের গল্পটা মাহমুদুল হাসান জয়কে কেন্দ্র করে। আর পার্শ নায়কের ভূমিকায় ছিলেন সাদমান ও মুমিনুল।
২০২২ সালের সেই দক্ষিণ আফ্রিকা সফরে করেছিলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। দীর্ঘ তিন বছর ও ৩০ ইনিংস পর আবারও তিন অঙ্কের দেখা পেয়েছেন জয়।
দিনের তৃতীয় সেশনে ১৯০ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন জয়। দেশের মাটিতে যা প্রথম। জর্ডান নিলের বলে গালি দিয়ে বাউন্ডারিতে তিন অঙ্ক স্পর্শ করেন এই ওপেনার।
শুরু থেকেই তাড়াহুড়া না করে ব্যাট করেছেন সময় নিয়ে। ৭২ বলে স্পর্শ করেন ফিফটি। পরে হয়ে যান আরও সাবধানী। পরের পঞ্চাশ করেছেন ১১৮ বলে।
২০২২ সালের মার্চে টেস্ট ক্রিকেটে নিজের চতুর্থ ইনিংসে সেঞ্চুরি করেছিলেন জয়, ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরের ৩০ ইনিংসে তিনি করতে পারেন কেবল তিনটি ফিফটি। এনসিএলের প্রথম রাউন্ডে সেঞ্চুরি করে ছন্দে ফেরার আভাস দেওয়া ২৪ বছর বয়সী ওপেনার এবার টেস্টেও পেলেন সেঞ্চুরি ছোঁয়া।
তবে সেঞ্চুরি করে থেমে থাকেননি জয়। একশ পেরিয়ে পরের ফিফটি করেন ৭৫ বলে। দিন শেষে ২৮৩ বলে ১৬৯ রানের ইনিংসটি তিনি সাজিয়েছেন ১৪টি চার ও ৪টি ছক্কায়।
সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮০ রান করে ফিরেছেন আরেক ওপেনার সাদমান। ম্যাথু হামফ্রিজের বলে কাট করতে গিয়ে ব্যাটের নিচের কানায় লেগে উইকেটরক্ষকের গ্লাভসে ধরা পড়েন তিনি। ভাঙে ২৪৮ বল স্থায়ী ১৬৮ রানের উদ্বোধনী জুটি।
১০৪ বলে নয় চার ও এক ছক্কায় নিজের ইনিংসটি সাজান সাদমান।
এরপর জয়ের সঙ্গে যোগ দেন মুমিনুল। জয়ের মতো তিনিও করছেন সাবধানী ব্যাটিং। ৭৫ বলে তুলে নেন ক্যারিয়ারের ২৩তম ফিফটি। দিন শেষে এই টপঅর্ডার ১২৪ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৮০ রানে অপরাজিত আছেন।
আয়ারল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ২৭০/৮) ৯২.২ ওভারে ২৮৬ (ম্যাককার্থি ৩১, হামফ্রিজ ০, ইয়াং ৬*; হাসান ১৩.২-৪-৪২-২, নাহিদ ১৪-০-৬৫-১, তাইজুল ২২-৬-৭৮-২, মুরাদ ২০-৫-৪৭-২, মিরাজ ২৩-৬-৫০-৩)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ৩৩৮/১ (জয় ১৬৯*, সাদমান ৮০, মুমিনুল ৮০*; ম্যাককার্থি ৮-১-৩৪-০, ইয়াং ৭-০-২৭-০, ম্যাকব্রিন ২৪-৫-৯৩-০, নিল ৮-০-৩৮-০, হামফ্রিজ ২৩-০-৭৮-১, ক্যাম্ফার ৬-০-৩৫-০, টেক্টর ৯-১-৩১-০)।
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- নির্বাচন একটি অধ্যায় মাত্র; আমাদের আদর্শিক ও নৈতিক সংগ্রাম চলমান থাকবে - ওবায়দুল্লাহ ফারুক
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

