`

জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় অংশ নিতে ৬০% উপস্থিতি বাধ্যতামূলক

  • Views: 2498
  • Share:
নভেম্বার ১১, ২০২৫ ১১:১৮ Asia/Dhaka

জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক ( সম্মান ) পরীক্ষার পদ্ধতি পরিবর্তন করে সংশোধিত রেগুলেশন জারি । কোর্সের পূর্ণমানের ৮০ % নম্বর ফাইনাল পরীক্ষায় , ২০ % ধারাবাহিক মূল্যায়নে ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ( সম্মান ) প্রোগ্রামের পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে । এখন থেকে প্রতি কোর্সের পূর্ণমানের ৮০ শতাংশ নম্বর ফাইনাল পরীক্ষায় এবং ২০ শতাংশ ধারাবাহিক মূল্যায়নে বরাদ্দ থাকবে ।

পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে লেকচার ও ব্যবহারিক ক্লাসে শিক্ষার্থীদের ৬০ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে । পরীক্ষার ফরম পূরণে কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের উপস্থিতির হার উল্লেখ করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ( সম্মান ) প্রোগ্রামের পরীক্ষার পদ্ধতি পরিবর্তন করে সংশোধিত রেগুলেশনে এসব তথ্য রয়েছে । সংশোধিত রেগুলেশনটি গত রোববার জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় । এটি গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে । এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন নিয়ে কোনো মন্তব্য করতে অপারগতা জানান

জাতীয় বিশ্ববিদ্যালয় স্নাতক ( সম্মান ) পরীক্ষার পদ্ধতি পরিবর্তন করে সংশোধিত রেগুলেশন জারি । কোর্সের পূর্ণমানের ৮০ % নম্বর ফাইনাল পরীক্ষায় , ২০ % ধারাবাহিক মূল্যায়নে ।

সংশোধিত রেগুলেশন অনুমোদন দেওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিন ( শিক্ষাক্রম ) অধ্যাপক এ এইচ এম রুহুল কুদ্দুস । স্নাতক ( সম্মান ) প্রোগ্রামের সংশোধিত রেগুলেশন অনুযায়ী , জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে তত্ত্বীয় কোর্সের প্রশ্নপত্রের ধরন ও মূল্যায়নের কাঠামোতে পরিবর্তন আনা হয়েছে । সংশোধিত রেগুলেশনে ধারাবাহিক মূল্যায়নের ২০ নম্বরের মধ্যে ৪ ক্রেডিট কোর্সে অ্যাসাইনমেন্ট , প্রেজেন্টেশন বা কুইজে ৫ নম্বর , ক্লাস

উপস্থিতিতে ৫ ও ইন - কোর্স পরীক্ষায় ১০ নম্বর থাকবে । ৩ ক্রেডিট কোর্সে অ্যাসাইনমেন্ট ও কুইজে ৪ নম্বর , ক্লাস উপস্থিতিতে ৩ নম্বর , ইন - কোর্সে ৮ নম্বর মিলিয়ে মোট ১৫ নম্বর থাকবে । ২ ক্রেডিট কোর্সে অ্যাসাইনমেন্ট ও কুইজে ৩ নম্বর , ক্লাস উপস্থিতিতে ২ নম্বর , ইন - কোর্সে ৫ নম্বরসহ মোট ১০ নম্বর নির্ধারণ করা হয়েছে । রেগুলেশনে উল্লেখ করা হয়েছে , ব্যবহারিক কোর্সের মূল্যায়ন সংশ্লিষ্ট বিষয়ের সিলেবাস অনুযায়ী পরিচালিত হবে । প্রশ্নকাঠামো নিয়ে সংশোধিত রেগুলেশনে বলা হয়েছে , ৪ ক্রেডিট কোর্সে ১২ টি প্রশ্নের মধ্যে ৮ টি প্রশ্নের উত্তর দিতে হবে । মোট নম্বর থাকবে ৮০ , সময় ৪ ঘণ্টা । ৩ ক্রেডিট কোর্সে ৯ টি প্রশ্নের মধ্যে ৬ টি প্রশ্নের উত্তর দিতে হবে । মোট নম্বর ৬০ , সময় ৩ ঘণ্টা । ২ ক্রেডিট কোর্সে ৬ টি প্রশ্নের মধ্যে ৪ টি প্রশ্নের উত্তর দিতে হবে । মোট নম্বর ৪০ , সময় ২ ঘণ্টা । প্রয়োজনে প্রতিটি প্রশ্নে সর্বোচ্চ তিনটি উপ - প্রশ্ন ( ক , খ , গ বা a , b , c ) রাখা যাবে ।

user
user
Ad
Ad