জুড়ীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠন: কাইয়ুম সভাপতি, সম্পাদক বিকাশ
জালালাবাদ ডেস্ক::মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটি গঠন উপলক্ষে মঙ্গলবার (১ আগস্ট) বেলা ১২টায় জুড়ী মডেল একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাধারণ সভা ২০২৩।
সভায় অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জুড়ী মডেল একাডেমির প্রধান শিক্ষক মনিরুল ইসলাম, সাবেক উপজেলা কমিটির সভাপতি ও গুরুগৃহ কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক বাদশা মিয়া, আলফালাহ ইসলামিক একাডেমি জুড়ী শাখার প্রধান শিক্ষক আজিম উদ্দিন, সাবেক উপজেলা কমিটির সভাপতি আবুল হোসেন লিটন প্রমুখ।
সাধারণ সভায় উপস্থিত শিক্ষকদের সর্বোচ্চ মতামতের ভিত্তিতে ২০২৩-২০২৫ সেশনের জন্য জুড়ী উপজেলা শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আল ইক্বরা একাডেমির প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যালফাবেট কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক বিকাশ দাস।
তিন বছরের জন্য গঠিত ৩৩ সদস্যবিশিষ্ট কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলফালাহ ইসলামিক একাডেমি গোয়ালবাড়ী শাখার প্রধান শিক্ষক লোকমান হোসাইন, সহ-সভাপতি আব্দুল মুনিম ইসলামিক কেজি কেয়ারের প্রধান শিক্ষক ফাহিমা বেগম, সহ-সভাপতি জুড়ী ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শামস জাহান জুঁই, যুগ্ম সাধারণ সম্পাদক নয়াবাজার আদর্শ একাডেমির প্রধান শিক্ষক আব্দুল্লাহ ইমন, সাংগঠনিক সম্পাদক আহসান আলী একাডেমির প্রধান শিক্ষক আব্দুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক সি এম একাডেমির প্রধান শিক্ষক আব্দুল জলিল, অর্থ সম্পাদক দক্ষিন বড়ডহর ইসলামি একাডেমির প্রধান শিক্ষক সাদেকুর রহমান, সহ অর্থ সম্পাদক ছোট ধামাই আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক হরিদাস রুদ্রপাল, দপ্তর সম্পাদক জায়ফরনগর মডেল একাডেমির প্রধান শিক্ষক সুমন আহমদ, সহ দপ্তর সম্পাদক আকবর আলী ভুইয়া একাডেমির সহকারী শিক্ষক অপু দাস, প্রচার সম্পাদক দুর্গাপুর আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক রেকশন বেগম, সহ প্রচার সম্পাদক চাইল্ড কেয়ার কেজির প্রধান শিক্ষক রাশেদা বেগম।
কমিটির সদস্যবৃন্দ হলেন--ইব্রাহিম আলী প্রি-ক্যাডেটের প্রধান শিক্ষক মিনারা বেগম, হাজি মনির উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক সিমা দেব, বেলাগাও ইসলামি একাডেমির প্রধান শিক্ষক নাসিমা বেগম, আব্দুল জলিল একাডেমির সহ শিক্ষক রাজকুমার কর্মকার, আল হাসানা একাডেমির প্রধান শিক্ষক আব্দুর রহমান, প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক জসিম উদ্দিন, এড্রয়েট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক শিউলি বেগম। এছাড়া সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ পদাধিকার বলে এ কমিটির সদস্য থাকবেন।
সাধারণ সভা ও কমিটি পুনর্গঠন অনুষ্ঠানে জুড়ী উপজেলার মোট ৩৩ টি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সংগঠনটি ১৯৯৪ সাল থেকে কিন্ডারগার্টেন শিক্ষকদের কল্যাণে এবং শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মৌলভীবাজার জেলার ৭টি উপজেলাসহ সারা দেশের প্রতিটি জেলা উপজেলায় এ সংগঠনের নির্বাচিত কমিটি রয়েছে।
- উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামাল পিএসজি
- আম্বানির শেয়ার কিনতে বিনিয়োগকারীদের ঢল, প্রথম ঘণ্টাতেই রেকর্ড
- জ্বালানি সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ঢাকা-আলজেরিয়ার আলোচনা
- ৫৬ বছর ধরে একই আঙিনায় মসজিদ-মন্দির
- গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
- ইশরাক ভাইয়ের মতলব ভালো ছিল: নাসীরুদ্দীন পাটওয়ারী
- সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়
- ৩ নারী নিয়ে মাদকের আসর জমান ইউএনওর গাড়িচালক, অতঃপর...
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী
- ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়
- ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার
- অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা
- ৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
- দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’

