`

সেমিফাইনালের আগে বাংলাদেশ ‘এ’ দলে বড় পরিবর্তন

  • Views: 2618
  • Share:
নভেম্বার ২৪, ২০২৬ ১২:১৭ Asia/Dhaka

শিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশ ‘এ’ দলে এসেছে বড় পরিবর্তন। পারভেজ হোসেন ইমন ও ইয়াসির আলী চৌধুরীর পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মাহমুদুল হাসান জয় ও মাহিদুল ইসলাম অঙ্কনকে।

পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন এস এম মেহেরব।
জানা গেছে, সাইফউদ্দিন গ্রেড-২ সাইড স্ট্রেইন চোটে পড়েছেন। এ কারণে এশিয়া কাপ রাইজিং স্টারসের বাকি ম্যাচগুলোতে তার খেলা হচ্ছে না।

অন্যদিকে, জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাওয়ায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আর মাঠে নামতে পারবেন না পারভেজ হোসেন ইমন ও ইয়াসির আলী। তাদের জায়গায় ব্যাটিং বিভাগে শক্তি বাড়াতে নেওয়া হয়েছে মাহমুদুল হাসান জয় ও মাহিদুল ইসলাম অঙ্কনকে।

এদিকে, সাইফউদ্দিনের বিকল্প হিসেবে দলে যুক্ত হওয়া এস এম মেহেরব বোলিং বিভাগে দায়িত্ব পালন করবেন।

user
user
Ad
Ad