ভাইরাস ছড়াচ্ছে স্মার্ট অ্যান্ড্রয়েড ডিভাইসে
আইসিটি ডেস্ক:: স্মার্টফোনে অ্যাপ দিয়েই ছড়াচ্ছে ভাইরাস। ম্যাকাফি সূত্রে জানা গেছে, সব মিলিয়ে ১৪টি সংক্রমিত অ্যাপ শনাক্ত করেছেন নিরাপত্তা বিশ্লেষকরা। যার মধ্যে তিনটি অ্যাপ স্বতন্ত্রভাবে লক্ষাধিক ডিভাইসে ইনস্টল হয়েছে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি সবশেষ ‘জ্যাম্যালিসিয়াস’ শিরোনামে নতুন অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার শনাক্ত করেছে; যা গুগল প্লে স্টোরে উপলব্ধ নির্দিষ্ট কয়েকটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভেতরেই লুকায়িত। ফলে ওই সব স্পাই অ্যাপ ইনস্টল করার কারণে ইতোমধ্যে তিন লক্ষাধিক স্মার্ট ডিভাইসে ম্যালওয়্যার সংক্রমিত হয়েছে বলে খবরে প্রকাশ।
ম্যাকাফি দাবি করেছে, শনাক্ত ১৪টি সংক্রমিত অ্যাপ শক্তিশালী ও ক্ষতিকর। যার মধ্যে তিনটি অ্যাপ স্বতন্ত্রভাবে লাখের বেশি স্মার্ট ডিভাইসে নিজের জায়গা করে নিয়েছে। যে কারণে অ্যান্ড্রয়েড সংস্করণের স্মার্ট ডিভাইস ব্যবহারকারীর জন্য বিশেষ সতর্কতা জারি করেছে সাইবার সিকিউরিটি-সংশ্লিষ্ট বেশ কিছু বিশেষজ্ঞ প্রতিষ্ঠান।
থার্ড পার্টি অ্যাপ স্টোরের মাধ্যমে সংক্রমণ ছড়াচ্ছে জ্যাম্যালিসিয়াস। গুগল প্লে অ্যাপে শনাক্ত করা অ্যাপ ছাড়া জ্যাম্যালিসিয়াস ভাইরাস বহনকারী আরও ১২টি দূষিত অ্যাপ্লিকেশন থার্ড পার্টি অ্যাপ স্টোরে নিজের অস্তিত্ব সুস্পষ্ট করেছে। ফলে স্মার্ট ডিভাইস ব্যবহারকারীরা অনুমোদনহীন উৎস থেকে অ্যান্ড্রয়েড প্যাকেজ (এপিকে) ফাইল ডাউনলোড নিষেধাজ্ঞা জারি করেছে। তা না হলে ডিভাইসে ম্যালওয়্যার সংক্রমণের আশঙ্কা বেড়ে যাবে।
ম্যাকাফির সবশেষ তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্র, জার্মানি, স্পেন, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ব্রাজিল, মেক্সিকো ও আর্জেন্টিনায় একাধিক অ্যান্ড্রয়েড ডিভাইস ‘জ্যাম্যালিসিয়াস’ ভাইরাস বহনকারী সব অ্যাপে ক্ষতিকর প্রভাবের প্রমাণ দিয়েছে।
- ফিলিপাইনে গিয়ে সোনার ব্যাটন চেয়েছিলেন ট্রাম্প
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী
- হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক
- ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত
- প্রথম জন্মদিনও উদ্যাপিত হলো না, চলে গেল যমজ ছোট মিয়া ও বড় মিয়া
- ৪০ হাজার বছর পরেও মহাকাশে ঘুরে বেড়াবে নাসার ভয়েজার-১
- যে ভিটামিনের অভাবে শরীর থাকে ক্লান্ত, ঘুম পায় সারা দিন
- নবীগঞ্জে আগুনে তিনটি দোকান পুড়ে ৯ লাখ টাকার ক্ষতি
- হলুদ তরমুজ চাষে খোর্শেদের সাফল্য
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- সিলেটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
- প্রিন্ট মিডিয়া ভবিষ্যতে জাদুঘরে ঠাঁই পাবে, ডিজিটাল সাংবাদিকতা লিড দেবে - মো: ইয়াহইয়া
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

