‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’ সাময়িক বন্ধ
বিনোদন ডেস্ক:: অপ্রীতিকর ঘটনার পরে সাময়িক বন্ধ করা হয়েছে দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত হয় সেলিব্রেটি ক্রিকেট লিগে (সিসিএল)। শনিবার সন্ধ্যায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সিসিএল আয়োজক কমিটি।
তারা জানান, গতকালের ঘটনায় অনেকেই আহত হয়েছে যাদের সুস্থ হতে কিছুদিন সময় লাগবে। তাছাড়া যে দলগুলো রয়েছে তাদের অনেকেই এখন খেলতে অসম্মতি জানাচ্ছেন। যে কারণে সাময়িকভাবে খেলা বন্ধ থাকবে।
তারা এও জানান, পুরো টুর্ণামেন্ট আবার নতুন করে শুরু হবে কি না বা যেখানে খেলা শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে-এসব বিষয়ে বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে।
সংবাদ সম্মেলনে গতকালের অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে দীপংকর দীপন বলেন, দুই দলের হয় মূল খেলোয়াড় যারা ছিলেন তারা এসবের সঙ্গে যুক্ত ছিলেন না। এদের বাইরে সাপোর্টারদের মধ্য থেকে এমনটা ঘটেছে। সাপোর্টার জার্সি পরা কয়েকজন হামলা করে। এসময় মোস্তফা কামাল রাজের দল ও আমাদের দলের খেলোয়াড়রা তাদেরকে ঠেকিয়েছে। সেলিব্রিটিরা মারামারি করেনি, তারা ঠেকিয়েছে। এসময় একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। সারারাত সিসিটিভি ফুটেজ ও ভিডিও খুঁজে মূল দোষীকে সনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) গ্রুপ পর্বের দ্বিতীয় দিনে মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস ও দীপংকর দীপনের দল রানার ফাস্টিসের খেলা চলাকালে মাঠে থাকা তারকাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ম্যাচটি শেষ হওয়ার পর তা আরও বাড়ে, এক পর্যায়ে মারামারিতে রূপ নেয়। এতে আহত হয়ে রাজধানীর পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক্স হসপিটাল) ভর্তি হন ৬জন।
মিরপুর ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই ম্যাচে মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস ছয় ওভারে সংগ্রহ করেছিল ১১৯ রান। প্রতিপক্ষ দীপংকর দীপনের রানার ফাস্টিস দ্বিতীয় ইনিংসে নির্ধারিত ওভারে ১১২ রান করতে সক্ষম হয়। ৭ রানে ম্যাচটি জিতে গিগাবাইট স্কোরারস। এরপরই মারামারির সূত্রপাত।
- ফিলিপাইনে গিয়ে সোনার ব্যাটন চেয়েছিলেন ট্রাম্প
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী
- হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক
- ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত
- প্রথম জন্মদিনও উদ্যাপিত হলো না, চলে গেল যমজ ছোট মিয়া ও বড় মিয়া
- ৪০ হাজার বছর পরেও মহাকাশে ঘুরে বেড়াবে নাসার ভয়েজার-১
- যে ভিটামিনের অভাবে শরীর থাকে ক্লান্ত, ঘুম পায় সারা দিন
- নবীগঞ্জে আগুনে তিনটি দোকান পুড়ে ৯ লাখ টাকার ক্ষতি
- হলুদ তরমুজ চাষে খোর্শেদের সাফল্য
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- প্রিন্ট মিডিয়া ভবিষ্যতে জাদুঘরে ঠাঁই পাবে, ডিজিটাল সাংবাদিকতা লিড দেবে - মো: ইয়াহইয়া
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী

