বৃদ্ধা মাকে কাঁধে নিয়ে ওমরাহ করলেন ছেলে
আন্তর্জাতিক ডেস্ক:: মাকে নিয়ে ছেলে এসেছেন ওমরাহ করতে। তবে বৃদ্ধা মা চলাচলে অক্ষম। আর তাই মাকে কাঁধে নিয়েই ওমরাহ সম্পন্ন করতে পবিত্র কাবাঘর প্রদক্ষিণ (তাওয়াফ) করছেন এক ছেলে। এমনই চিত্র ধরা পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে।
এর মাধ্যমে মায়ের প্রতি ছেলের ভক্তি, ভালোবাসা, মায়া ও মহব্বতের বিষয়টিই ফুটে উঠেছে। মাকে কাঁধে বহনকারী ওই ছেলের নাম কী, কোন দেশের বা কোন অঞ্চলের লোক তিনি তার কিছুই জানা যায়নি।
ভিডিওতে দেখা যায়, ছেলের কাঁধে চড়ে ওমরাহ করা বৃদ্ধার চোখে-মুখে আনন্দ এবং বিজয়ের হাসি। মা-ছেলের একসঙ্গে তাওয়াফ করার বিষয়টি লক্ষ্য করার পর অনেকেই তা ভিডিও করতে শুরু করেন। তাদের দেখে ওই ছেলে হাত নাড়েন। অপরদিকে তার মাও হাসিমুখে এদিক-ওদিকে তাকাতে থাকেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ছেলেকে বাহবা দিয়েছেন নেটিজেনরা। অনেকে বলেছেন, বাবা-মায়ের প্রতি ভালোবাসা প্রদর্শনের অন্যন্য নিদর্শন এটি।
এদিকে ওমরাহ হজ ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি। হজের মৌসুম বাদে বছরের যে কোনো সময় যে কোনো মুসলিম ওমরাহ করতে পারেন। তবে অন্য সাধারণ সময়ের চেয়ে পবিত্র রমজান মাসে বেশি মানুষ ওমরাহ পালনে মক্কা নগরীতে আসেন।
২০২০ সালে বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর নির্দিষ্ট মানুষকে হজ ও ওমরাহ পালন করার সুযোগ দেয় সৌদি সরকার। তবে গত বছর থেকেই সকল বিধি-নিষেধ তুলে দেওয়া হয়। এরপর হাজার হাজার মানুষ একা বা পরিবারের সদস্যদের নিয়ে ওমরাহ পালন করেছেন।
সূত্র: গালফ নিউজ
- ফিলিপাইনে গিয়ে সোনার ব্যাটন চেয়েছিলেন ট্রাম্প
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী
- হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক
- ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত
- প্রথম জন্মদিনও উদ্যাপিত হলো না, চলে গেল যমজ ছোট মিয়া ও বড় মিয়া
- ৪০ হাজার বছর পরেও মহাকাশে ঘুরে বেড়াবে নাসার ভয়েজার-১
- যে ভিটামিনের অভাবে শরীর থাকে ক্লান্ত, ঘুম পায় সারা দিন
- নবীগঞ্জে আগুনে তিনটি দোকান পুড়ে ৯ লাখ টাকার ক্ষতি
- হলুদ তরমুজ চাষে খোর্শেদের সাফল্য
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- সিলেটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
- প্রিন্ট মিডিয়া ভবিষ্যতে জাদুঘরে ঠাঁই পাবে, ডিজিটাল সাংবাদিকতা লিড দেবে - মো: ইয়াহইয়া
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

