কৌশানির নতুন পথচলায় সঙ্গী ইমরানও!
জালালাবাদ ডেস্ক: একটু অতীত থেকেই শুরু করা যাক। ২০১৮ সালের কথা। ইমরানের গানচিত্রে মডেল হলেন টলিউড সুন্দরী কৌশানি মুখার্জি। ‘ইশ্’ শীর্ষক সে গানে মিষ্টতা খুঁজে পেয়েছিলো দর্শক-শ্রোতারা। কাজের সুবাদে তখন ইমরান-কৌশানির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও গড়ে ওঠে।
যদিও বন্ধুত্বের সম্পর্কে বিনিময় বা প্রতিদান হয় না। তবু চার বছর পর ঠিকই পাল্টা ডাক দিলেন কৌশানি। নিজের প্রযোজিত প্রথম সিনেমায় ঢাকার ইমরানকে সঙ্গে নিলেন নায়িকা। খবরটি জানা গেলো রবিবার (২২ জানুয়ারি) ছবিটির ট্রেলার প্রকাশের পর।
ছবির নাম ‘ডাল বাটি চুরমা’। এটি বিকে এন্টারটেইনমেন্টের প্রথম লগ্নিকৃত সিনেমা। প্রতিষ্ঠানটির কর্ণধার কৌশানি মুখার্জি ও তার প্রেমিক বনি সেনগুপ্ত। হরনাথ চক্রবর্তী পরিচালিত ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৭ ফেব্রুয়ারি।
রবিবার এর ট্রেলার প্রকাশের পর ইমরান জানালেন, তিনি এই সিনেমায় একটি গান গেয়েছেন। সেজন্য আনন্দ প্রকাশ করে বললেন, ‘প্রিয় কৌশানি ও বনি, তোমাদের জন্য গাইতে পেরে আনন্দিত আমি। তোমাদের নতুন এই ছবির জন্য অনেক শুভকামনা রইলো।’
ট্রেলার সূত্রে আঁচ করা গেলো, সিনেমাটিতে ইমরানের গাওয়া গানটির নাম ‘কেন যে অকারণ’। এটি সিনেমার বিরহী অংশে শোনা যাবে।
‘ডাল বাটি চুরমা’র গল্পটা আবর্তিত হয়েছে কলকাতার দুটি পরিবারকে ঘিরে। যার একটি বাঙালি, অন্যটি রাজস্থানি। তাদের মধ্যকার ঝগড়া আর বনি-কৌশানির প্রেমের উপাখ্যানে এগোবে দৃশ্যপট। ছবিতে আরও অভিনয় করেছেন রজতাভ দত্ত, খরাজ মুখার্জি প্রমুখ।
বলা প্রয়োজন, ২০২২ সালের ১৭ মে কৌশানির জন্মদিনে ‘বিকে এন্টারটেইনমেন্ট’ চালু করেন বনি-কৌশানি। এই প্রথম তারা টাকা লগ্নি করলেন সিনেমায়। আর সেই প্রথম প্রচেষ্টায় সঙ্গে নিলেন ইমরানকেও।
- ফিলিপাইনে গিয়ে সোনার ব্যাটন চেয়েছিলেন ট্রাম্প
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী
- হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক
- ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত
- প্রথম জন্মদিনও উদ্যাপিত হলো না, চলে গেল যমজ ছোট মিয়া ও বড় মিয়া
- ৪০ হাজার বছর পরেও মহাকাশে ঘুরে বেড়াবে নাসার ভয়েজার-১
- যে ভিটামিনের অভাবে শরীর থাকে ক্লান্ত, ঘুম পায় সারা দিন
- নবীগঞ্জে আগুনে তিনটি দোকান পুড়ে ৯ লাখ টাকার ক্ষতি
- হলুদ তরমুজ চাষে খোর্শেদের সাফল্য
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- প্রিন্ট মিডিয়া ভবিষ্যতে জাদুঘরে ঠাঁই পাবে, ডিজিটাল সাংবাদিকতা লিড দেবে - মো: ইয়াহইয়া
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী

