এবার ‘মেঘনাকন্যা’ হয়ে আসছেন ববি
জালালাবাদ ডেস্ক: বছরের শুরুতেই ‘ব্ল্যাক ওয়ার’ ছবির ‘চালাও গুলি’ শিরোনামে আইটেম গানে দেখা গেছে চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে। এবার নতুন বছরের দুই সপ্তাহ পেরোতে না পেরোতেই এ নায়িকার নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর এলো। ছবির নাম ‘মেঘনাকন্যা’।
গ্রাম শহরের দুই নারীর শেকল ভাঙার গল্প নিয়ে ফুয়াদ চৌধুরীর পরিচালনায় নির্মিত হতে চলেছে মেঘনাকন্যা সিনেমা। সিনেমায় সংগ্রামী নারীর ভূমিকায় দেখা যাবে ববিকে।
নতুন ছবির বিষয়ে ববি বলেন, নারী প্রধান গল্পের ছবিতে এর আগেও অভিনয় করেছি। সেটি ছিল বিজলী। মেঘনাকন্যাও নারী প্রধান গল্প। নারীদের সংগ্রামের গল্প। শেকল ভেঙে তাদের এগিয়ে যাওয়ার গল্প। এমন গল্পের প্রতি বরাবরই আমার দুর্বলতা কাজ করে। এ ছবিতে নতুন এক ববিকে দেখতে পাবেন দর্শকরা।
আনোয়ার আজাদ ফিল্মস ও এসজে মোশনস পিকচার্স প্রযোজিত চলচ্চিত্রটিতে ববি ছাড়াও অভিনয় করছেন সাজ্জাদ হোসাইন, নওশাবা, মোহাম্মদ বারী, মিলি বাশার, ফজলুর রহমান বাবু, জয়শ্রী কর জয়া, শতাব্দী ওয়াদুদ, সানজিদা মিলা, উপমাসহ অনেকে। চলচ্চিত্রটির চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফাহমিদুর রহমান এবং আহমেদ খান হীরক।
- ফিলিপাইনে গিয়ে সোনার ব্যাটন চেয়েছিলেন ট্রাম্প
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী
- হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক
- ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত
- প্রথম জন্মদিনও উদ্যাপিত হলো না, চলে গেল যমজ ছোট মিয়া ও বড় মিয়া
- ৪০ হাজার বছর পরেও মহাকাশে ঘুরে বেড়াবে নাসার ভয়েজার-১
- যে ভিটামিনের অভাবে শরীর থাকে ক্লান্ত, ঘুম পায় সারা দিন
- নবীগঞ্জে আগুনে তিনটি দোকান পুড়ে ৯ লাখ টাকার ক্ষতি
- হলুদ তরমুজ চাষে খোর্শেদের সাফল্য
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- প্রিন্ট মিডিয়া ভবিষ্যতে জাদুঘরে ঠাঁই পাবে, ডিজিটাল সাংবাদিকতা লিড দেবে - মো: ইয়াহইয়া
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী

