ইমোতে অডিও-ভিডিও কল রেকর্ড ঠেকাতে নতুন সুবিধা
প্রযুক্তি ডেস্ক :: বন্ধু বা পরিচিতদের সঙ্গে স্বচ্ছন্দে যোগাযোগের জন্য ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমোতে নিয়মিত অডিও-ভিডিও কল করেন অনেকেই। কেউ আবার ব্যক্তিগত বিভিন্ন তথ্য পাঠান। কিন্তু অপর প্রান্তে থাকা ব্যক্তির অজান্তেই অডিও-ভিডিও কল রেকর্ড করেন অনেক ব্যবহারকারী। পরে অডিও-ভিডিও কল প্রকাশ করে অপর প্রান্তে থাকা ব্যক্তিদের বিপদে ফেলেন তাঁরা। তাই এবার অডিও-ভিডিও রেকর্ড বন্ধ করতে ‘ব্লক স্ক্রিনশট ফর কলস’ সুবিধা চালু করেছে ইমো।
নতুন এ সুবিধা চালুর ফলে অডিও-ভিডিও কল রেকর্ড করা যাবে না ইমোতে। শুধু তা-ই নয়, কল করার সময় স্ক্রিনশটও নেওয়া যাবে না। ফলে নিরাপদে অডিও-ভিডিও কল করার পাশাপাশি বার্তা পাঠানো যাবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমো জানিয়েছে, ‘ব্লক স্ক্রিনশট ফর কলস’ সুবিধা চালু থাকলে অডিও-ভিডিও কল রেকর্ড করতে গেলেই পর্দার রং কালো হয়ে যাবে। শুধু তা-ই নয়, অপর প্রান্তে থাকা ব্যক্তিরা সতর্কবার্তা দেখতে পারবেন। সেটিংসের প্রাইভেসি অপশনে প্রবেশ করে ব্লক স্ক্রিনশট ফর কলস সুবিধা চালু করা যাবে।
প্রাথমিকভাবে হালনাগাদ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এ সুযোগ পাবেন। শিগগিরই আইফোনেও এ সুবিধা ব্যবহার করা যাবে।
- ফিলিপাইনে গিয়ে সোনার ব্যাটন চেয়েছিলেন ট্রাম্প
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী
- হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক
- ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত
- প্রথম জন্মদিনও উদ্যাপিত হলো না, চলে গেল যমজ ছোট মিয়া ও বড় মিয়া
- ৪০ হাজার বছর পরেও মহাকাশে ঘুরে বেড়াবে নাসার ভয়েজার-১
- যে ভিটামিনের অভাবে শরীর থাকে ক্লান্ত, ঘুম পায় সারা দিন
- নবীগঞ্জে আগুনে তিনটি দোকান পুড়ে ৯ লাখ টাকার ক্ষতি
- হলুদ তরমুজ চাষে খোর্শেদের সাফল্য
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- সিলেটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
- প্রিন্ট মিডিয়া ভবিষ্যতে জাদুঘরে ঠাঁই পাবে, ডিজিটাল সাংবাদিকতা লিড দেবে - মো: ইয়াহইয়া
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

