১২ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে
রাজশাহীর বাঘার তেঁতুলিয়া-পিরগাছা ভোকেশনাল বিএম কলেজে ১২ জন শিক্ষকের বিপরীতে মাত্র ৩ জন শিক্ষার্থী এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল। কিন্তু সেই ৩ জন পরীক্ষার্থীর একজনও উত্তীর্ণ হতে পারেনি। এ নিয়ে পুরো এলাকাজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় তেঁতুলিয়া-পিরগাছা ভোকেশনাল বিএম কলেজের জেনারেল শাখা থেকে মাত্র ৩ জন এবং কারিগরি বা বিএম শাখা থেকে ৫৪ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে কারিগরি শাখা থেকে ২৮ জন শিক্ষার্থী পাস করলেও জেনারেল শাখার তিনজন পরীক্ষার্থীর সবাই ফেল করেছেন। কলেজ প্রতিষ্ঠার দীর্ঘ দুই দশকে জেনারেল শাখায় এমন বিপর্যয় আর কখনও ঘটেনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০০১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত কলেজটি ২০০৫ খ্রিষ্টাব্দে পাঠদানের অনুমতি লাভ করে। কলেজটিতে জেনারেল ও কারিগরি মিলিয়ে মোট ৪টি শাখা রয়েছে। এর মধ্যে শুধু জেনারেল শাখার মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগ মিলে মোট শিক্ষক ১২ জন। কিন্তু দুঃখজনক, দীর্ঘ সময়েও এই ১২ জন শিক্ষকের কেউই এমপিওভুক্ত হতে পারেননি এবং তারা নিয়মিত কোনো সরকারি বা বেসরকারি বেতন-ভাতা পান না। বিনা বেতনেই তারা পাঠদান চালিয়ে যাওয়ার দাবি করে আসছেন।
ফল বিপর্যয় বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ মোজাম্মেল হক সদর বলেন, ‘কলেজ প্রতিষ্ঠার পর এবারই প্রথম জেনারেল শাখায় পাসের হার শূন্য হলো। এর প্রধান কারণ হলো শিক্ষার্থীরা ঠিকমতো নিয়মিত ক্লাসে আসে না। শিক্ষক ও পরিচালনা পর্ষদের পক্ষ থেকে চেষ্টা করা হলেও শিক্ষার্থীদের অনীহার কারণে এই ফল হয়েছে।
- আগামীর বাংলাদেশে জ্ঞানের প্রতিযোগিতা চলুক: প্রধানমন্ত্রী
- ১২ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর
- ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেনো কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী
- তরুণদের বেশিরভাগই চাকরি চান, অধিকাংশ বেকার
- এইচএসসিতে অকৃতকার্য নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেতা
- তিন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ পরীক্ষার্থীর সবাই ফেল নান্দাইলে
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে ফের যে বার্তা শিক্ষামন্ত্রীর
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী
- ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়

