এইচএসসিতে অকৃতকার্য নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেতা
সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্স। তবে তার বাবার দাবি, ছেলে মেধাবী হওয়া সত্ত্বেও পুলিশি হয়রানির কারণে পরীক্ষার সঠিক প্রস্তুতি নিতে পারেনি।
এদিকে, প্রিন্সকে কড়া পুলিশ পাহারায় সিলেটের বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে।
গ্রেফতার প্রিন্সের পরিবার পৌর শহরের নতুনপাড়া আবাসিক এলাকায় বসবাস করছে। তিনি ছাত্রলীগের সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় তিনটি মামলা রয়েছে।
প্রিন্সের বাবা দেওয়ান শাহরুখ চৌধুরী শনিবার সন্ধ্যায় জানান, তার ছেলে পুরোপুরি সুস্থ হননি। তবে তিনি কথাবার্তা বলতে পারছেন। ডাক্তার অনেক পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন। সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তাঁর আশপাশে কড়া পুলিশ পাহারা রয়েছে। তিনি দাবি করেন, গত এক বছরে দফায় দফায় তার ছেলেকে ১২০ দিন জেলে রাখা হয়েছে। তিনি সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ ৪.৮৯ পেয়েছিলেন। এবার কারাগারে থেকে তিনি পরীক্ষা দিয়েছেন। এ জন্য ভালো প্রস্তুতি নিতে পারেননি। এইচএসসিতে পদার্থ ও রসায়নে খারাপ করেছেন।
সুনামগঞ্জ সদর থানার ওসি রতন সেখ বলেন, সুনামগঞ্জ-সিলেট মিলিয়ে পাঁচজন সরকারি ডাক্তার প্রিন্সের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেছেন। শরীরে কোনো আঘাত পাননি। তার খিঁচুনি রোগ আছে। সিলেটের বেসরকারি হাসপাতালে থেকে তিনি অনলাইনে সক্রিয়, গুজব ছড়াচ্ছেন। তার হয়ে পুলিশকে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। এসব বিষয়ে ফোন নম্বর দিয়ে জিডি করা হয়েছে। তাকে রাখা হাসপাতালেও পুলিশ বাড়ানো হয়েছে।
- আগামীর বাংলাদেশে জ্ঞানের প্রতিযোগিতা চলুক: প্রধানমন্ত্রী
- ১২ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শূন্যপাস শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহির আওতায় আনার নির্দেশ শিক্ষামন্ত্রীর
- ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেনো কর্মজীবনে প্রভাব না ফেলে: স্বরাষ্ট্রমন্ত্রী
- তরুণদের বেশিরভাগই চাকরি চান, অধিকাংশ বেকার
- এইচএসসিতে অকৃতকার্য নিষিদ্ধ ছাত্রলীগের সেই নেতা
- তিন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯ পরীক্ষার্থীর সবাই ফেল নান্দাইলে
- এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে ফের যে বার্তা শিক্ষামন্ত্রীর
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী
- ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়

