`

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

  • Views: 1307
  • Share:
সেপ্টেম্বার ২১, ২০২৬ ১১:১৬ Asia/Dhaka

চার দিনের জাপান সফর শেষে গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে তিনি জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন।

পাশাপাশি তিনি বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিবৃন্দের সঙ্গে আলোচনা সভায় অংশগ্রহণ করেন। এ ধরনের উচ্চ পর্যায়ের মত বিনিময় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং বৈশ্বিক ক্রীড়া পরিমণ্ডলে বাংলাদেশের অংশগ্রহণ আরও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে।

user
user
Ad