প্রশাসনিক কারণ দেখিয়ে গুলশান বিভাগের ডিসিকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে প্রশাসনিক কারণে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপি সদরদফতর থেকে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) জনাব এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদরদফতরে সংযুক্ত করা হলো।
উল্লেখ্য, গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের পর আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে নানা প্রশ্ন ওঠে। এরপর আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা মো. দাউদ হোসেনকে প্রত্যাহার করা হয়। পরে আরেক অফিস আদেশে গুলশান বিভাগের ডিসিকেও প্রত্যাহার করা হলো।
- প্রশাসনিক কারণ দেখিয়ে গুলশান বিভাগের ডিসিকে ডিএমপি সদর দফতরে সংযুক্ত
- মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, নিন্দা জানাই: জামায়াত আমির
- নগর স্বাস্থ্যসেবায় বড় উদ্যোগ, ১৩ সিটিতে বরাদ্দ ২০ কোটি টাকা
- হামের উপসর্গে সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু
- চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি
- মহাতারকা লিও'কে বিদায় দিতে প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা
- বান্দরবানের বলিপাড়া বাজারে আগুন, বিজিবির তৎপরতায় নিয়ন্ত্রণে
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠনের উদ্যোগ ইসির
- সিলেটের পর্যটন ও চা শিল্পে অধিকতর বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
- কাদেরসহ শীর্ষ ৭ নেতার ফাঁসির রায়, আদালতের সামনেই ককটেল বিস্ফোরণ
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠনের উদ্যোগ ইসির
- কাদেরসহ শীর্ষ ৭ নেতার ফাঁসির রায়, আদালতের সামনেই ককটেল বিস্ফোরণ
- মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
- ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা’
- নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী
- হরমুজে মার্কিন যুদ্ধজাহাজ ঢুকলেই হামলার হুঁশিয়ারি
- নির্বাচনে জয়ী হলে প্রত্যেকে পাবে ৫ হাজার ডলার: ট্রাম্প
- ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার
- রোহিঙ্গাদের কারণে দেশের অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ: প্রধানমন্ত্রী

