সৌদির সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হুতির
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে সফল হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি।
রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে গোষ্ঠীটির পক্ষ থেকে এই সামরিক অভিযানের দাবি জানানো হয়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
হুতি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে সৌদি জোটের অব্যাহত বিমান ও সামরিক হামলার জবাবেই তারা এ পাল্টা পদক্ষেপ নিয়েছেন। রিয়াদ তাদের সামরিক তৎপরতা বন্ধ না করলে সৌদি আরবের অভ্যন্তরীণ সীমানার আরও গভীরে বড় ধরনের হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তবে হুতিদের এই সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবির বিষয়ে সৌদি সরকারি কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য জানা যায় নি।
এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) সৌদি আরবের সিভিল ডিফেন্স দপ্তর জানায়, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান অঞ্চলের আল-তুওয়াল গভর্নরেটে সীমান্ত পেরিয়ে আসা একটি প্রজেক্টাইল আঘাত হানে। ওই হামলায় দুজন সাধারণ নাগরিক আহত হয়েছেন। এ ছাড়া বিস্ফোরণের প্রভাবে স্থানীয় একটি মসজিদ, একাধিক আবাসন ভবন ও বেশ কয়েকটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় বলে জানায় সৌদি কর্তৃপক্ষ।
- হরমুজে মার্কিন যুদ্ধজাহাজ ঢুকলেই হামলার হুঁশিয়ারি
- আদানির ইউনিট চালু, এবার বন্ধ রামপালের এক ইউনিট
- সরকারি গাছ কাটায় তিনজনের কারাদণ্ড
- ঢাকায় গোপন বৈঠক করছিলেন যুবলীগের ৮ নেতা, অতঃপর...
- নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫৬১
- সৌদির সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হুতির
- এমবাপ্পের জোড়া গোলে বড় জয় রিয়ালের
- ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা’
- বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ
- ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা’
- নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী
- হরমুজে মার্কিন যুদ্ধজাহাজ ঢুকলেই হামলার হুঁশিয়ারি
- নির্বাচনে জয়ী হলে প্রত্যেকে পাবে ৫ হাজার ডলার: ট্রাম্প
- ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার
- রোহিঙ্গাদের কারণে দেশের অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ: প্রধানমন্ত্রী
- ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে

