যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়াতে মরিয়া ছিল বার্সেলোনা। অ্যাতলেটিকো মাদ্রিদের একের পর এক প্রত্যাখ্যানের পরও শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যায় কাতালান ক্লাবটি। তবে আলভারেজকে না পেলে বিকল্প হিসেবে তাদের তালিকায় ছিলেন আরেক আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ। শেষ পর্যন্ত বার্সেলোনার আগ্রহ থাকলেও ইন্টার মিলানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আলভারেজকে না পাওয়ার সম্ভাবনা তৈরি হলে বার্সার আক্রমণভাগ শক্তিশালী করতে লাউতারোকে বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। তবে ইন্টার মিলানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, লাউতারোকে নিয়ে বার্সেলোনা তাদের কাছে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব দেয়নি। একই সঙ্গে নিজেদের অধিনায়ককে ছাড়ার বিষয়ে আলোচনার দরজাও বন্ধ রেখেছিল ইতালিয়ান ক্লাবটি।
তবে ইতালিতে আয়োজিত ‘গ্রান গালা দেল কালচিও’ অনুষ্ঠানে এসে বিষয়টি নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন লাউতারো। কাতালান সংবাদপত্র ‘স্পোর্ত’-এর বরাত দিয়ে স্কাই ইতালিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, বার্সেলোনার আগ্রহের খবর সত্য ছিল।
লাউতারো বলেন, ‘এ ধরনের প্রস্তাব পাওয়া সবসময়ই গর্বের বিষয়। কারণ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে থাকার জন্য আমি প্রতিনিয়ত কাজ করি। প্রতিবেদনগুলো সত্য ছিল।’
তবে বার্সেলোনার আগ্রহ থাকলেও ইন্টারেই থাকার বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। ক্লাবটির অধিনায়ক জানান, ইন্টার সবসময়ই তার প্রথম পছন্দ ছিল এবং সেই অবস্থান এখনও বদলায়নি।
লাউতারোর ভাষায়, ‘আমি সবসময়ই বলেছি, আমি ইন্টারে থাকতে চাই। আমার সতীর্থ ও আমাদের সমর্থকদের সঙ্গে থাকতে চাই। যতক্ষণ তারা আমাকে চায়, আমি এই ক্লাবেই থাকব।’
ইন্টারের সঙ্গে লাউতারোর বর্তমান চুক্তির মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত। ভবিষ্যতে দলবদলের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে না দিলেও ক্লাবটির সঙ্গে নিজের সম্পর্কের বিষয়টি স্পষ্ট করেছেন তিনি।
লাউতারো বলেন, ‘আমরা সবাই জানি, ফুটবল বিশ্বে যখন আপনি আর প্রয়োজনীয় থাকেন না, তখন আপনাকে চলে যেতে বলা হয়। ইন্টারের হয়ে খেলা আমার জন্য গর্বের বিষয় এবং আমি এখানে সুখী। আমি থাকতে চাই, প্রতিদিন নিজেকে আরও উন্নত করতে চাই এবং ইন্টারের হয়ে বড় শিরোপার জন্য লড়তে চাই।’
অন্যদিকে, আলভারেজকে না পাওয়ার পর বার্সেলোনা আক্রমণভাগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুসকে দলে ভিড়িয়েছে। ফলে লাউতারোকে নিয়ে কাতালান ক্লাবটির আগ্রহ শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়নি।
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিশ্ববাজারে লাফিয়ে বাড়ল তেলের দাম
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

