ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
নিজস্ব প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে জ্বালানী তেলবাহী ট্যাংক লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশা যাত্রী স্বামী-স্ত্রী ও এক কন্যাশিশুসহ চারজন নিহত হয়েছেন। শনিবার (২২ আগষ্ট) বেলা ২টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জগন্নাথপুর উপজেলার শিরামসি গ্রামের নিয়ামত আলী (৩৫), তার স্ত্রী অজুফা বেগম (২৫) ও তাদের মেয়ে আয়েশা (৪) এবং অটোরিকশা চালক একই উপজেলার লালন আহমদ। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
নিহত নিয়ামতের ভাই গাজীরুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের নিয়ে সিলেট থেকে জগন্নাথপুর উপজেলার শিরামসি যাচ্ছিলেন তার ভাই। দুর্ঘটনায় সস্ত্রীক তার ভাই ও আয়শা নামের এক ভাতিজি নিহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, ব্রাহ্মণগ্রাম এলাকায় ঢাকাগামী পদ্মা তেল কোম্পানির একটি ট্যাংক লরি বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চালক ও যাত্রী ৭ জন আহত হন। উদ্ধার করে তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষনা করেন।
ওসমানীনগর থানার ওসি গোলাম মোস্তফা জানান, ভুল পাশে এসে ট্যাংক লরিটি অটোরিকশাকে চাপা দিয়েছে। গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত হন।
- অবশেষে বিয়ানীবাজারে আয়োজন হচ্ছে সেই নৌকাবাইচ
- বাংলাদেশ শিক্ষক সমিতি বাশিস সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
- ২১ মাসের বেতন না দিয়ে ১২ জন শিক্ষককে চাকরিচ্যুতি
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন বিএনপি নেতা জনির সুস্থতায় দোয়া ও আর্থিক সহায়তার আবেদন
- যে ৭ শর্ত পূরণ না হলে মিলবে না শিক্ষকদের বদলির সুযোগ
- নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক
- শরীফুল ম্যাজিকে আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ
- পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন সিলেটের হুমায়ুন
- স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সিলেটে শুরু হল ভোটার তালিকা হালনাগাদ
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন

