পুত্রবধূকে চাকরি না দেওয়ায় স্কুলে যে কাণ্ড ঘটালেন শ্বশুর
রাজশাহীর পুঠিয়ায় ছেলে ও পুত্রবধূকে চাকরি না দেওয়া এবং প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের অভিযোগে একটি বিদ্যালয়ের মাঠে কলাগাছের চারা রোপণ ও প্রধান ফটকে বাঁশের বেড়া দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া শিক্ষকদের কার্যালয়ের দরজায় নতুন করে তালা লাগানোর অভিযোগ উঠেছে বিদ্যালয়ের দাতা সদস্য আজাদ আলীর বিরুদ্ধে।
শনিবার (৩ অক্টোবর) উপজেলার ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুলে এ ঘটনা ঘটে। বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, আজাদ আলী লোকজন নিয়ে এসে এসব কর্মকাণ্ড করেন।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে ‘মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ’ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পরে রাজশাহী শিক্ষা বোর্ডের নির্দেশনায় প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। ব্যবস্থাপনা কমিটির সভায় ‘ভালুকগাছি মুক্তিযোদ্ধা স্কুল’ নাম নির্ধারণ করা হয়। সংশ্লিষ্ট রেজল্যুশনে আজাদ আলী নিজেই এ নাম প্রস্তাব করেছিলেন বলে উল্লেখ রয়েছে।
২০২৪ সালের ১১ ডিসেম্বর প্রতিষ্ঠানটি অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি পায়। বর্তমানে প্রাথমিক পর্যায়ের পাশাপাশি ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পাঠদান চলছে। পর্যায়ক্রমে উচ্চতর শ্রেণিতে পাঠদানের অনুমোদন নেওয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা অভিযোগ করে বলেন, শনিবার সকাল ১১টার দিকে আজাদ আলী লোকজন নিয়ে বিদ্যালয়ে এসে শিক্ষকদের কার্যালয়ের আগের তালার ওপর আরেকটি তালা লাগান। পরে প্রধান ফটকে বাঁশের বেড়া দেওয়া হয় এবং বিদ্যালয়ের মাঠে সারি করে কলাগাছের চারা রোপণ করা হয়।
অন্যদিকে, আজাদ আলীর দাবি, টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে তিনি জমি দান করেছিলেন। সেখানে তার ছেলে ও পুত্রবধূকে চাকরি দেওয়ার কথা ছিল। কিন্তু তার দেওয়া শর্ত অনুযায়ী প্রতিষ্ঠান গড়ে ওঠেনি এবং পুত্রবধূকেও চাকরি দেওয়া হয়নি। এ কারণেই তিনি বিদ্যালয়ে তালা লাগানো ও মাঠে কলাগাছ রোপণের পদক্ষেপ নিয়েছেন বলে জানান।
তবে প্রধান শিক্ষক সেলিম রেজা বলেন, আজাদ আলী প্রথমে নিঃশর্তভাবে জমি দান করেছিলেন। পরে প্রতিষ্ঠানটির স্থাপনা নির্মাণের পর জমি রেজিস্ট্রির সময় তিনি ছেলে ও পুত্রবধূর চাকরির দাবি করেন। তার পুত্রবধূকে প্রাথমিক শাখায় সহকারী শিক্ষক হিসেবে নিয়োগও দেওয়া হয়েছিল। চাকরিরত অবস্থায় তার মৃত্যু হয়।
প্রধান শিক্ষক আরও বলেন, পরবর্তী সময়ে আজাদ আলীর ছেলে ও তার দ্বিতীয় স্ত্রীর চাকরির বিষয়ে ব্যবস্থাপনা কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ-সংক্রান্ত রেজল্যুশনও রয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে, প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের অভিযোগে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর রাজশাহীর আদালতে মামলা করেন আজাদ আলী। তার অভিযোগ, যে নামে প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য তিনি জমি দিয়েছিলেন, সে নামে প্রতিষ্ঠান করা হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, মামলাটি বর্তমানে চলমান রয়েছে।
- পুত্রবধূকে চাকরি না দেওয়ায় স্কুলে যে কাণ্ড ঘটালেন শ্বশুর
- বে অব বেঙ্গল কনভারসেশনের দ্বিতীয় দিনের সংলাপ শুরু
- পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
- ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
- ঘোড়ার গাড়িতে করে স্কুলের আয়ার রাজকীয় বিদায়
- আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
- শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াতের দুই নেতা বহিষ্কার
- প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছিলেন, তা ইতোমধ্যেই দৃশ্যমান’
- ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
- ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ঘাটতি হবে না এলএনজির, অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো
- দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
- বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করলো দূতাবাস
- নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করলো দূতাবাস
- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
- প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
- বাংলা কিউআরে লেনদেনে প্রণোদনা ঘোষণা
- বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

