প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছিলেন, তা ইতোমধ্যেই দৃশ্যমান’
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছিলেন, তা ইতোমধ্যেই জনগণের সামনে দৃশ্যমান।
বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
নাসিরনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম. এ হান্নান।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জনগণের স্বার্থ ও অধিকার রক্ষাসহ দেশের সার্বিক উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন কাজ করে যাচ্ছেন, তখন বিরোধীদল দেশের জনগণের সঙ্গে আবারও প্রতারণা শুরু করছে। তাই দেশের জনগণকে সজাগ ও সতর্ক থেকে সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় আস্থা রাখার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের জন্য বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে সরকার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
জেলা প্রশাসক মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, জেলা পরিষদ প্রশাসক মো. সিরাজুল ইসলাম সিরাজ, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন।
অনুষ্ঠান শেষে স্থানীয় স্কুল, মাদরাসা ও কলেজসহ ১২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে ক্রীড়াসামগ্রী তুলে দেওয়া হয়।
- পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
- ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ
- ঘোড়ার গাড়িতে করে স্কুলের আয়ার রাজকীয় বিদায়
- আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
- শৃঙ্খলা ভঙ্গের দায়ে জামায়াতের দুই নেতা বহিষ্কার
- প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে যে পরিকল্পনা নিয়েছিলেন, তা ইতোমধ্যেই দৃশ্যমান’
- ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
- এআইয়ের ঝুঁকি কমাতে ট্রাম্পের সঙ্গে প্রযুক্তি নির্বাহীদের চুক্তি
- চলছে কিশোর গ্যাং বিরোধী অভিযান, ৪ দিনে আটক ছাড়াল ১৬০০
- ফেনীর পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ঘাটতি হবে না এলএনজির, অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো
- দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির
- বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করলো দূতাবাস
- নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করলো দূতাবাস
- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
- প্রাথমিকের নিয়োগ বঞ্চিতদের শাহবাগে অবস্থান কর্মসূচি
- বাংলা কিউআরে লেনদেনে প্রণোদনা ঘোষণা
- বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়: জহির উদ্দিন স্বপন

