রাতে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর, ট্রেন চলাচল স্বাভাবিক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেললাইন অবরোধ, রাজশাহী রেলস্টেশনে শিক্ষার্থীদের হামলা-ভাঙচুর এবং স্থানীয়দের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন, রেল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এরই মধ্যে ঘটনা তদন্তে ৪ সদস্যের কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেল।
জানা যায়, রোববার রাত ১১টার কিছু পর রাজশাহী রেলস্টেশনে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেসসহ ঢাকাগামী ট্রেনের অপেক্ষায় ছিলেন যাত্রীরা। এ সময় রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে কয়েক হাজার শিক্ষার্থী স্টেশন ঘেরাও করেন। একপর্যায়ে শিক্ষার্থীদের একটি অংশ লাঠিসোটা নিয়ে স্টেশনে হামলা ও ভাঙচুর চালায়। আতঙ্কে অনেক যাত্রীকে হুড়োহুড়ি করে স্টেশন ছাড়তে দেখা যায়।
শিক্ষার্থীদের বিক্ষোভের সূত্রপাত হয় রাত ৯টার দিকে ঘটে যাওয়া একটি ঘটনাকে কেন্দ্র করে। শিক্ষার্থীদের অভিযোগ, দুই ছাত্রের সঙ্গে দুর্ব্যবহারের প্রতিবাদ করায় রেল নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্টেশনেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আয়ুব আলীকে মারধর করে আহত করেন।
রাকসুর এজিএস সালমান সাব্বির বলেন, প্রতিবারই দেখা যায়, এই রেললাইনকে কেন্দ্র করে রাজশাহী রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী ও টিটিইরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানাভাবে হয়রানি করেন।
অভিযোগের পর শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা ধরে দফায় দফায় স্টেশনে ভাঙচুর চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন পক্ষের চেষ্টা সত্ত্বেও উত্তেজনা কমেনি।
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, সরকারের সম্পদ এই রেলস্টেশন। এটি ভাঙচুর করে তছনছ করা হয়েছে। এমন কাজ কোনোভাবেই শিক্ষার্থীদের দাবি হতে পারে না।
পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রচেষ্টায় শিক্ষার্থীরা স্টেশন ছেড়ে ক্যাম্পাসের দিকে ফিরতে শুরু করেন। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্টেশনে উপস্থিত হলে পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ।
রাত সাড়ে ৩টার দিকে পশ্চিম রেলের কর্মকর্তা, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, আমরা সব শিক্ষার্থীকে সেখান থেকে সরিয়ে দিয়েছি। এছাড়া রেলের যেসব কর্মকর্তা-কর্মচারী সেখানে আটক ছিলেন, পুলিশি সহায়তায় তাদেরও নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, তদন্তের মাধ্যমে বের করা হবে, আসলে কেন এই ঘটনা ঘটেছে। এর পেছনে কারা জড়িত, তা তদন্ত করে তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রেলকর্মীদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাম্প্রতিক সময়ে একাধিক অপ্রীতিকর ঘটনা ঘটেছে। রোববারের ঘটনার পর চার রেলকর্মীকে সাময়িক বরখাস্ত করেছে রেল কর্তৃপক্ষ।
- লিটারে ১০ টাকা বেড়েছে মিল্কভিটা দুধের দাম, নেপথ্যে যে কারণ
- বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ল, প্রতিবেশী দেশগুলোতে কত?
- সিলেট মহানগর ও ৭ জেলায় যুবদলের কমিটি
- এবার বাড়তে যাচ্ছে বাসের ভাড়া, সন্ধ্যায় বৈঠক
- জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’
- ঢাকায় বাসে আগুন দিচ্ছে যুবলীগ কর্মী, জনতার হাতে ধরা
- ১৯৯৩ সালে জাতিসংঘে গণতন্ত্র ও পানির অধিকার তুলে ধরেছিলেন খালেদা জিয়া
- মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে হারিয়ে দুইয়ে অ্যাটলেটিকো
- রাতে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রাজশাহী রেলস্টেশনে ভাঙচুর, ট্রেন চলাচল স্বাভাবিক
- জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
- যুদ্ধের কারণে ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা
- কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ‘আইন-শৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল’ গঠনের উদ্যোগ ইসির
- কাদেরসহ শীর্ষ ৭ নেতার ফাঁসির রায়, আদালতের সামনেই ককটেল বিস্ফোরণ
- মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
- ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা’
- নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী
- হরমুজে মার্কিন যুদ্ধজাহাজ ঢুকলেই হামলার হুঁশিয়ারি
- নির্বাচনে জয়ী হলে প্রত্যেকে পাবে ৫ হাজার ডলার: ট্রাম্প

