ঢাকায় নারীর খণ্ডিত লাশ উদ্ধার, ফিঙ্গারপ্রিন্টেও মেলেনি পরিচয়
রাজধানীর আদাবরের ১০ নম্বর হাক্কার মোড় এলাকায় ব্যাগ ও খাল থেকে উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড নারীর মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। চার টুকরা মরদেহ উদ্ধারের পর আরও দুই পা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা ও লাশ গুমের অভিযোগে মামলা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার বিকেল ৫টার দিকে আদাবরের ১০ নম্বর হাক্কার মোড় এলাকা থেকে খণ্ডবিখণ্ড অবস্থায় নারীর মরদেহ উদ্ধার করা হয়। একটি ব্যাকপ্যাকের ভেতর থেকে মাথা ও দুই হাত এবং খাল থেকে একটি প্লাস্টিকের বস্তায় শরীর ও দুই পা উদ্ধার করা হয়।
মরদেহের পরিচয় শনাক্ত করতে ঘটনাস্থলে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা গিয়ে আঙুলের ছাপ সংগ্রহ করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান, নিহত নারীর বয়স ১৮ বছরের কম বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ কারণে জাতীয় পরিচয়পত্রের সার্ভারে তাঁর তথ্য না থাকার সম্ভাবনা রয়েছে।
পুলিশের ধারণা, মরদেহটি অন্য কোনো স্থান থেকে খালে ফেলে দেওয়া হতে পারে। খালটিতে ময়লা-আবর্জনা থাকলেও পানির স্রোত রয়েছে। ফলে কয়েক দিন আগে অন্য কোথাও ফেলে দেওয়া মরদেহটি ভেসে ওই এলাকায় আসতে পারে।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, রোববার সন্ধ্যা পর্যন্ত নিহত নারীর পরিচয় বা মরদেহের দাবি নিয়ে কেউ পুলিশের সঙ্গে যোগাযোগ করেনি। এ ঘটনায় আদাবর থানায় অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টা থেকে ১২ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টার মধ্যে যেকোনো সময় হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে। ১২ সেপ্টেম্বর রাত ১১টার দিকে থানায় লিখিত অভিযোগ পাওয়ার পর মামলাটি করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত চলছে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপপরিদর্শক (এসআই) মহেশ চন্দ্র সিংহ। তিনি ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা করছেন।
- বিশ্ববাজারে আবার কমল সোনার দাম
- এমবাপের চেয়ে ব্যালন ডি’অর জয়ে আমি বেশি যোগ্য: ইয়ামাল
- বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
- সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী
- দেশে ‘বৈদ্যুতিক ট্রেন’ চালুর ঘোষণা
- আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, অনিশ্চয়তায় প্রবাসীরা
- হাল্যান্ডের গোলে ম্যানচেস্টার ডার্বিতে দুর্দান্ত জয় ১০ জনের ম্যানসিটির
- ক্যালিফোর্নিয়ায় দাবানলের তাণ্ডব! ৪ হাজার একর পুড়ে ছাই
- বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ
- মঙ্গলবার সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি
- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
- ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে এআই, রোবোটিক্স ও কারিগরি শিক্ষা’
- নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে সরকার অত্যন্ত সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী
- হরমুজে মার্কিন যুদ্ধজাহাজ ঢুকলেই হামলার হুঁশিয়ারি
- নির্বাচনে জয়ী হলে প্রত্যেকে পাবে ৫ হাজার ডলার: ট্রাম্প
- ৫ মাসে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল সরকার
- রোহিঙ্গাদের কারণে দেশের অর্থনীতি ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ: প্রধানমন্ত্রী
- ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার

