টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে প্রাণ গেল যুবকের
সুনামগঞ্জের তাহিরপুরে হাউসবোট থেকে গোসল করতে পানিতে লাফ দিয়ে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) আনুমানিক সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার লামাগাঁও বাজার ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহী জেলার শাহামধ্যম উপজেলার মধ্যনওদাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।
নিহতের সঙ্গী ও হাউসবোটের সদস্যদের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাজশাহী জেলার শাহামধ্যম উপজেলা থেকে ১০ বন্ধু মিলে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের উদ্দেশ্যে স্থানীয় একটি হাউসবোটে রওনা হন। পথে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজারে খাবারসহ প্রয়োজনীয় মালামাল কেনার জন্য হাউসবোটটি ঘাটে ভেড়ানো হয়। এ সময় দলের কয়েকজন সদস্য বাজারে ওঠেন।
এদিকে আব্দুল মাজেদ পিকলু হাউসবোট থেকে গোসলের উদ্দেশ্যে পানিতে লাফ দেন। কিন্তু লাফ দেওয়ার পর তিনি আর পানির ওপরে উঠে আসেননি। বিষয়টি বুঝতে পেরে হাউসবোটে থাকা অন্য সদস্য ও বাজারঘাটের স্থানীয় লোকজন পানিতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা পর স্থানীয়রা খোঁজাখুঁজি করে তার মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।
খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরে মরদেহ থানায় নিয়ে আসা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের স্বজনরা যোগাযোগ করেছেন। তারা এলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
- নেপালে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত বেড়ে ২৮৯
- নতুন দায়িত্ব পেলেন ১০ মন্ত্রী-প্রতিমন্ত্রী
- ফাতেমার পড়াশোনার সুযোগ করে দিলেন প্রধানমন্ত্রী
- ভুল আগাছানাশক দেওয়ায় ২০০ বিঘা ধানের জমি নষ্টের অভিযোগ
- টাঙ্গুয়ার হাওরে গোসল করতে নেমে প্রাণ গেল যুবকের
- সংসদের তৃতীয় অধিবেশন বসছে বিকেলে
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- বিএনপি সরকারের ৬ মাসে জাতীয় গ্রিডে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ
- বাজারে সরবরাহ থাকলেও পাতে ওঠার সাধ্য নেই ইলিশের
- বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান

