টাঙ্গুয়ার হাওরে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
স্টাফ রিপোর্টঃ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে নিখোজ হওয়া পর্যটকের মরদেহ উদ্ধার উদ্ধার করা হয়েছে শুক্রবার বিকেলে। এর আগে, দুপুর ১টার দিকে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় নিখোঁজ হন ওই পর্যটক।
মৃত পর্যটকের নাম আলি হোসেন। তিনি জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। ওই পর্যটককে উদ্ধারে কাজ করে ফায়ার সার্ভিসের ডুবুরি ও স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেম।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যক্তিরা বিলাসী হাউসবোট দিয়ে ঘুরতে এসেছিল। দুপুরে হাউসবোট থেকে ছোট নৌকা দিয়ে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যায় কয়েকজন। নিখোঁজ আলী হোসেন লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নামেন। একসময় তিনি পানিতে ডুবে যান। এরপর বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘হাওরে নিখোঁজ ওই পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।’
- উড়তে থাকা বার্সেলোনাকে মাটিতে নামাল পিএসজি
- আম্বানির শেয়ার কিনতে বিনিয়োগকারীদের ঢল, প্রথম ঘণ্টাতেই রেকর্ড
- জ্বালানি সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ঢাকা-আলজেরিয়ার আলোচনা
- ৫৬ বছর ধরে একই আঙিনায় মসজিদ-মন্দির
- গর্ভের সন্তান বিক্রি করতে চাওয়া সেই আঁখির পাশে প্রধানমন্ত্রী
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
- ইশরাক ভাইয়ের মতলব ভালো ছিল: নাসীরুদ্দীন পাটওয়ারী
- সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়
- ৩ নারী নিয়ে মাদকের আসর জমান ইউএনওর গাড়িচালক, অতঃপর...
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী
- ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
- বিএনপির সংসদীয় দলের সভা সন্ধ্যায়
- ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার
- অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে ছবি-ভিডিও ধারণ ও প্রচারে নিষেধাজ্ঞা
- ৭০ বছর পর চালু হল আসাম থেকে বাংলাদেশে নৌপথে পণ্য পরিবহন
- দেশের সব নাগরিকের নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার’

