বানিয়াচং থানা হাজতে আসামীর আত্মহত্যা
জালালাবাদ ডেস্ক :: হবিগঞ্জের বানিয়াচং থানা হাজতের ভিতর থেকে এক আসামীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পড়নের কাপড় দিয়ে শিলিং ফ্যানের সঙ্গে ঝুলে ওই আসামী ‘আত্মহত্যা’ করেন বলে জানান থানার ওসি মো. দেলোয়ার হোসেন।
মৃত গোলাম রাব্বানী (২৫) বানিয়াচং উপজেলা সদরের নন্দিপাড়া মহল্লার মিহির উদ্দিনের ছেলে।
ওসি দেলোয়ার হোসেন বলেন, ‘মঙ্গলবার বিকেলে বড় বাজার থেকে গোলাম রাব্বানীকে গ্রেপ্তার করে এনে থানা হাজতে রাখা হয়। রাত সাড়ে ৭টার দিকে হাজতের ভিতরে শিলিং ফ্যানের সঙ্গে তাঁকে ঝুলতে দেখা যায়। পরে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক রাব্বানিকে মৃত ঘোষণা করেন।’
হাজতের ভিতরে থাকা আসামী কিভাবে গলায় ফাঁস দেন জানতে চাইলে ওসি বলেন, “পড়নে থাকা গেঞ্জিসহ কাপড় দিয়ে তিনি শিলিং ফ্যানের সঙ্গে ফাঁস দেন।”
মৃত গোলাম রাব্বানীর বিরুদ্ধে চুরির অভিযোগে বানিয়াচং থানায় একাধিক মামলা রয়েছে বলেও পুলিশের এ কর্মকর্তা জানান।
- ঢাকায় নারী গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৩
- গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৩, আহত ৩০
- মেসির দুই অ্যাসিস্টের পরও মায়ামিকে রুখে দিলেন সেই এমবোলো
- ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
- ঢাকায় ফার্নিচার গোডাউনে ভয়াবহ আগুন
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪

