৫ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবর শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক:: মাধ্যমিক শিক্ষা স্তরের বিদ্যমান পাঁচটি বৈষম্য নিরসনের লক্ষ্যে ৫ দফা দাবিতে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সিলেটের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১৫ মার্চ) সকালে সিলেট জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সিলেটের সভাপতি মো. রফিকুল আলম, সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহ অর্থ সম্পাদক সুশীল দেবনাথ, মহিলা বিষয়ক সম্পাদক আফরোজা বেগম, সদস্য দিলীপ কান্তি নাথ প্রমুখ।
একই দাবিতে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।
শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের ৫ দফা দাবি::
১. আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা এবং বাড়ি ভাড়া প্রদান;
২. সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের মতো বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ষষ্ঠ গ্রেড দেয়া এবং সহ- প্রধানদের সপ্তম গ্রেড দেওয়া
৩. মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধানদের দুটি উচ্চতর গ্রেড দেওয়ার সুস্পষ্ট ঘোষণা ;
৪. বেসরকারি শিক্ষকদের ঐচ্ছিক বদলি এবং প্রতিষ্ঠান প্রধান ও সহ-প্রধানদের এনটিআরসিএ এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা নেওয়া এবং
৫. মুজিববর্ষেই মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দেওয়া।
স্মারকলিপি প্রদান শেষে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, সিলেট জেলা সভাপতি মো. রফিকুল আলম বলেন, আমরা শিক্ষকরা মনে প্রানে বিশ্বাস করি আমাদের এ দাবি দাওয়া আদায়ের জন্য আন্দোলন কর্মসূচি দিতে হবে না। শিক্ষকবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবীগুলো নিজ উদ্যোগে অচিরেই বাস্তবায়ন করবেন। তিনি আরও আশা করেন, আসন্ন ঈদেই আমরা শতভাগ উৎসব ভাতা পেয়েই আনন্দে ঈদ উদযাপন করবো।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

