সরকারিকরণ হলেই শিক্ষা প্রতিষ্ঠানের মান ভালো হয় কী? শিক্ষামন্ত্রীর
জালালাবাদ ডেস্ক :: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ করা হলেই তার মান কী ভালো হয়, না হয় না-সে প্রশ্ন রেখেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, বেশ কিছুদিন ধরে অনেকে ঢালাওভাবে শিক্ষাব্যবস্থা সরকারিকরণের দাবি করছেন। কিন্তু সরকারিকরণ হলে প্রতিষ্ঠানের মান কী ভালো হয়, না হয় না-সে বিষয়টিও আমাদের দেখতে হবে। বেসরকারি শিক্ষকদের বদলি চালুর বিষয়ে এখনই শিক্ষা মন্ত্রণালয় কিছু ভাবছে না বলেও জানান মন্ত্রী।
গতকাল সোমবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সরকারি হাইস্কুলে নিয়োগ পাওয়া ২ হাজারের বেশি প্রার্থীর নিয়োগ পত্র ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের জন্য সুপারিশ পাওয়া ৩৪ হাজার প্রার্থীর সুপারিশপত্র বিতরণ অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। যদিও সুপারিশপ্রাপ্তদের অধিকাংশই ইতিমধ্যে যোগদান করেছেন।
দীপু মনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য এ বিষয়গুলো সরকারিকরণে যেমন সুবিধা রয়েছে তেমনি অসুবিধাও আছে। আসলে অনেক ভালোভাবে গবেষণা করে এসব সিদ্ধান্ত নেয়া উচিত। আমার পছন্দ হচ্ছে বা ভালো লাগছে না --তার ভিত্তিতে এসব সিদ্ধান্ত হয়না।
অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিষয়টি নানা সময়ে উত্থাপিত হয়েছে। এ বিষয়গুলো আরও যাচাই বাছাই করে দেখার প্রয়োজন আছে। সিদ্ধান্ত নেয়ার এখনো সময় আসেনি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী। সশরীরে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকার ২০১৩ খ্রিষ্টাব্দে ২৬ হাজার ৪০০ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে। এছাড়া সরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়বিহীন উপজেলা সদরে একটি করে কলেজ ও স্কুল ২০১৮ খ্রিষ্টাব্দে জাতীয়করণ করা হয়। এ ছাড়া বিচ্ছিন্নভাবে কিছু প্রতিষ্ঠান সরকারিকরণ করা হচ্ছে। যদিও ষষ্ঠ থেকে মাস্টার্স পর্যন্ত সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি এখন সব শিক্ষকের মুখে মুখে। শিক্ষকদের মতে, সরকারি শিক্ষার জন্য প্রায় সবকিছু করেছে শুধু মাধ্যমিক ও তদুর্ধ্ব শিক্ষা প্রতিষ্ঠান সরকারি করছে না।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

