সরকারিকরণ: অ্যাডহক নিয়োগ পেলেন সিলেটের ৬৪ শিক্ষক-কর্মচারী
প্রতিষ্ঠানগুলোতে আনন্দের বন্যা বয়ে চলছে.................
নিজস্ব প্রতিবেদক: সিলেটের সরকারিকৃত শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪ জন শিক্ষক-কর্মচারীকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
নিয়োগপ্রাপ্তরা সিলেটের গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমি ও বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ে কর্মরত। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার এমসি একাডেমি ও বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয় ২০১৮ খ্রিষ্টাব্দের ২৫ এপ্রিল সরকারি ঘোষণা করা হয়।

এম সি একাডেমির কলেজ শাখার ১২ প্রভাষক ও ৫ জন কর্মচারীকে “জাতীয়করণকৃত কলেজ শিক্ষক ও অ-শিক্ষক কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০০০” এর বিধি-৩ এবং ৫ অনুযায়ী অ্যাডহক ভিত্তিতে কলেজ সরকারিকরণের তারিখ থেকে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া প্রতিষ্ঠানটির স্কুল শাখার ২৫ জন সহকারী শিক্ষক ও ২ জন কর্মচারীকে ‘‘টিচার অ্যান্ড ননটিচিং স্টাফ অব ন্যাশনালাইজড হাইস্কুল (ডিরেক্টরেট অব সেকেন্ডারি অ্যান্ড হাযার এডুকেশন) অ্যাবজর্পশন রুলস-১৯৮৩” অনুযায়ী অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে।
এদিকে বিয়ানীবাজার উপজেলার পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ে কর্মরত ১৬ জন সহকারী শিক্ষক ও ৪ জন কর্মচারীকে ‘‘টিচার অ্যান্ড ননটিচিং স্টাফ অব ন্যাশনালাইজড হাইস্কুল (ডিরেক্টরেট অব সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন) অ্যাবজর্পশন রুলস-১৯৮৩” অনুযায়ী অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে।
আদেশ জারির তারিখ থেকে এসব শিক্ষকের এমপিও বাতিল বলে গণ্য হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া আত্তীকৃত শিক্ষকরা অন্যত্র বদলি হতে পারবেন না বলেও বলা হয়েছে প্রজ্ঞাপনে।
পঞ্চখণ্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল হেকিম বলেন, শিক্ষক-কর্মচারীদের অ্যাডহক নিয়োগের খবর শোনায় প্রতিষ্ঠানের সবাই খুবই আনন্দিত। এলাকাবাসীসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী সবাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

