একাদশ শ্রেণিতে চতুর্থ পর্যায়ে ভর্তি আবেদনের সুযোগ
জালালাবাদ ডেস্ক :: ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চতুর্থ পর্যায়ে আবেদন গ্রহণ শুরু হচ্ছে আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি)। শিক্ষার্থী, অভিভাবক এবং কলেজ অধ্যক্ষদের অনুরোধের প্রেক্ষিতে এই এই সুযোগ দেয়া হচ্ছে। সম্প্রতি আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের সভাপতি (ভারপ্রাপ্ত) এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক দপন কুমার সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় (সর্বশেষ) চতুর্থ ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলকে নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করতে বলা হলো।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হবে ২৬ ফেব্রুয়ারি থেকে। ২৭ ফেব্রুয়ারি রাত ৮টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন যাচাউ বাছাই কফা হবে ২৮ ফেব্রুয়ারি। ফল প্রকাশ করা হবে ১ মার্চ রায় ৮টায়। শিক্ষার্থীর সিলেকশন ও নিশ্চায়ন এবং ভর্তি ২ মার্চ থেকে ৩ মার্চ বিকাল ৫টা পর্যন্ত।
যারা আবেদন করতে পারবেন
যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করেনি বা আবেদন করে কলেজ সিলেকশন পায়নি।
যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোন কারণে কলেজে ২৪ ফেব্রুয়ারির মধ্যে ভর্তি হতে পারেনি কিংবা নিশ্চায়ন করতে পারেনি।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

