সোমবার শাবিপ্রবি'র ভর্তি কার্যক্রম শুরু
নিজস্ব প্রতিনিধি :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে তৃতীয় ধাপের ভর্তি প্রক্রিয়া আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত এ-১ ইউনিটে র্যাংকিং ১৯৫৬ থেকে ২৫৫৫ পর্যন্ত, দুপুর ১টায় একই ইউনিটের ২৫৫৬ থেকে ২৯৫৫ পর্যন্ত ও এ-২ ইউনিটের ৩৫ থেকে ৩৬ পর্যন্ত র্যাংকিংয়ে থাকা শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।
অন্যদিকে ৮ ফেব্রুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগ থেকে সকাল ৯টায় ৫২১ থেকে ৮২০ পর্যন্ত, বাণিজ্য বিভাগের ১৬৪ থেকে ২৬৩ পর্যন্ত ও দুপুর ১টায় মানবিক বিভাগের ৭০০ থেকে ৯৭৪ পর্যন্ত র্যাংকিংয়ে অবস্থানকারী শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।
ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য এই ওয়েবসাইট থেকে জানা যাবে।
গত ৪ জানুয়ারি থেকে ২০২০-২০২১ সেশনের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম শুরু হয়। ধাপে ধাপে ১১ জানুয়ারি পর্যন্ত প্রথম দফায় ভর্তি করানো হয়। কিন্তু প্রথম দফায় ভর্তির জন্য পর্যাপ্ত শিক্ষার্থী না পাওয়ায় ১৭ ও ১৮ জানুয়ারি দ্বিতীয় দফায় ভর্তি অনুষ্ঠিত হয়। এছাড়া ২৫ ও ২৬ জানুয়ারি তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতির কারণে তা স্থগিত করে ভর্তি কমিটি।
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

