একাদশে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন রোববারের মধ্যে
জালালাবাদ ডেস্ক :: বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির প্রাথমিক নিশ্চায়ন চলছে। আগামী রোববার (৬ ফেব্রুয়ারি) রাত আটটার মধ্যে শিক্ষার্থীদের ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে পারবেন। রেজিস্ট্রেশন ফিয়ের ২২৮ টাকা মোবাইল ব্যাংকিং অপারেটর বিকাশের মাধ্যমে জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।
বিভিন্ন কলেজ ও মাদরাসার একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম ধাপে আবেদন করা ১৪ লাখ ৫৭ হাজারে বেশি শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। ১৫ লাখ ৭৬ শিক্ষার্থী প্রথম ধাপে ভর্তির আবেদন করেছিলেন। এদের মধ্যে ৪ লাখ ৭৭ হাজার ৫২০ জন শিক্ষার্থী বিজ্ঞান বিভাগে, ৭ লাখ ১১ হাজার ৭০১ জন শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা বিভাগে এবং ২ লাখ ৬৮ হাজার ৫ জন শিক্ষার্থী মানবিক বিভাগে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন। গত ৩০ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের প্রাথমিক নিশ্চায়ন শুরু হয়েছে।
শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, নির্বাচিত শিক্ষার্থীদের৬ ফ্রেব্রুয়ারি রাত ৮ টার মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফিয়ের ২২৮ টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে। তবে পরবর্তীতে মাইগ্রেশন হলে শিক্ষার্থীকে নতুন করে ভর্তি নিশ্চায়ন করতে হবে না অর্থাৎ রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। নির্বাচিতদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির তারিখ ১৯ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্লাস শুরুর তারিখ ২ মার্চ।
জানা গেছে, ১ লাখ ১৮ হাজার ৯০৭ জন শিক্ষার্থী প্রথম ধাপে ভর্তির আবেদন করলেও কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে পারেননি। তবে, আবেদন করেও ভর্তির সুযোগ না পাওয়া শিক্ষার্থীরা দ্বিতীয় ও তৃতীয় ধাপে আবেদনের সুযোগ পাচ্ছেন। আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন নেয়া হবে। আর ১৩ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ের আবেদনের সুযোগ দেয়া হবে।
এর আগে গত ২৯ জানুয়ারি সন্ধ্যায় একাদশে ভর্তির প্রথম ধাপের আবেদনের ফল প্রকাশ করা হয়।
শিক্ষা বোর্ডগুলো বলছে, ৭ ও ৮ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন নেয়া হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১০ ফেব্রুয়ারি। ১১-১২ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হবে। ১৩ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল এবং তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১৫ ফেব্রুয়ারি। ১৬ ও ১৭ ফেব্রুয়ারি তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চায়ন করতে হবে। এই সময়ের মধ্যে সিলেকশন নিশ্চায়ন না করলে আবেদন বাতিল হবে। ১৯ থেকে ২৪ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ভর্তি করা হবে। আর ২ মার্চ থেকে কলেজগুলোতে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

