শুভ সংবাদ : থাকুন সুস্হ্য বাঁচুন শত বছর
মোঃ জহির উদ্দিন :: করোনায় মুখে খাওয়ার এন্টিভাইরাল ঔষধ এই প্রথম বাংলাদেশে উৎপাদন ও বাজারজাত হচ্ছেঃ উন্নয়নশীল দেশের মুকুট পরা দেশ হিসেবে ঔষধ উৎপাদনের ক্ষেত্রে মেধাসত্ব ছাড়ের সুযোগ সুবিধা থাকাতে বাংলাদেশের বেশ কয়েকটি ঔষধ কোম্পানি ঔষধটি উৎপাদন ও বাজারজাতের অনুমোদন পাচ্ছে ।
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফলভাবে ট্রায়াল সম্পন্ন করলেও গত সোমবার যুক্তরাজ্যে প্রথম অনুমোদন পেয়েছে । বাংলাদেশও এর ল্যাব পরীক্ষা করতে সক্ষম হয়েছে এবং এ ঔষধটি উৎপাদনে বিশ্বে এ পর্যন্ত দ্বিতীয় দেশ হচ্ছে বাংলাদেশ এবং ঔষধটি উৎপাদন করে নিজের চাহিদা মিটিয়ে বাংলাদেশ রপ্তানিও করতে পারবে ।
করোনা ভাইরাসের এন্টিভাইরাল ঔষধি এখন প্রথম বেক্সিমকো বাজারজাত শুরু করেছে। এরিমধ্যে এসকেএফ ও স্কয়ার কোম্পানি এ ঔষধটি উৎপাদন ও বাজারজাত করনের অনুমোদন পেয়েছে ।
এছাড়াও আরো ৮ থেকে ১০ টি দেশীয় ঔষধ কোম্পানি শীঘ্রই অনুমোদন পেতে যাচ্ছে । ঔষধটির নাম, মলনুপিরাভির এবং বাংলাদেশে এর জেনেরিক সংস্করণের নাৃ হচ্ছে, এমোরিভির, এ ঔষধটির ব্যবহার মৃত্যুর ঝুঁকি কমাতে সক্ষম হবে এবং হসপিটালে ভর্তির পরিমাণ অর্ধেকে নামিয়ে আনবে বলে মনে করা হচ্ছে এবং আশা করা হচ্ছে যে এ ঔষধটির মাধ্যমে করোনা মহামারী দূরীকরণে বিশ্ববাসী সফলতা অর্জন করবে ।
করোনা ভাইরাসে আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শক্রমে তা যথাযথ প্রক্রিয়ায় গ্রহণ করতে হবে । ২০০ মিলিগ্রামের প্রতিটি ক্যাপ্সুলের দাম আপাতত ৫০ টাকা। ১৮ বছরের বেশি বয়সী য কোনো ব্যক্তি এটি খেতে পারবেন । তবে এটি টিকার কোনো বিকল্প নয় । প্রতি বেলায় ৪টি করে দুই বেলায় দৈনিক ৮ টি ক্যাপ্সুল হিসেবে ৫ দিন খেতে হবে। বাংলাদেশের জন্য এর উৎপাদন অনেক বড় একটি সফলতার বিষয় । যাও এগিয়ে বাংলাদেশ নতুন স্বপ্নের সোনালী মোড়কে ।
লেখক
অধ্যক্ষ মোঃ জহির উদ্দিন
শাহ নিমাত্রা এস.এফ ডিগ্রি কলেজ।
জুড়ি, মৌলভীবাজার।
- ফিলিপাইনে গিয়ে সোনার ব্যাটন চেয়েছিলেন ট্রাম্প
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- বোর্ড চ্যালেঞ্জে জিপিএ-৫ পেলেন দুই শিক্ষার্থী
- হজযাত্রীদের টিকার আগে ৭ ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক
- ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত
- প্রথম জন্মদিনও উদ্যাপিত হলো না, চলে গেল যমজ ছোট মিয়া ও বড় মিয়া
- ৪০ হাজার বছর পরেও মহাকাশে ঘুরে বেড়াবে নাসার ভয়েজার-১
- যে ভিটামিনের অভাবে শরীর থাকে ক্লান্ত, ঘুম পায় সারা দিন
- নবীগঞ্জে আগুনে তিনটি দোকান পুড়ে ৯ লাখ টাকার ক্ষতি
- হলুদ তরমুজ চাষে খোর্শেদের সাফল্য
- ডিসেম্বরে স্কুল-কলেজে টানা ছুটি
- এনটিআরসিএর শিক্ষক নিয়োগ পরীক্ষা হতে পারে ৪০০ নম্বরের
- সিলেটে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
- প্রিন্ট মিডিয়া ভবিষ্যতে জাদুঘরে ঠাঁই পাবে, ডিজিটাল সাংবাদিকতা লিড দেবে - মো: ইয়াহইয়া
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

