অচেনা এক জন্মের সাথে পরিচয়
প্রভাষক কামরুন নাহার আক্তার: পরিস্থিতি মানুষের নতুন জন্ম দেয়। চির চেনা খোলস বদলিয়ে এক অচেনায় জন্ম। বিপদে বন্ধুর পরিচয়। শুধু বন্ধু কেন পাড়া-প্রতিবেশি, আত্মীয়-স্বজন, পরিবার সবার-ই পরিচয় ঘটে নতুন করে।
তেমনি করোনাও আজ নতুন করে পরিচয় করিয়ে দিচ্ছে আমাদের এই সমাজের সাথে, পরিবারের সাথে, আত্মীয় কিংবা বন্ধুর সাথে। কখনও কি ভেবেছি আমরা শেষকৃত্যে এক ফোঁটা জল ফেলার মত কাউকে পাবো না। পরিবারের জন্য এত ত্যাগ, সন্তানদের মানুষ করে সমাজে সুপ্রতিষ্ঠিত করা, আত্মীয় কিংবা বন্ধুমহলে এত পরিচিতি সব যেন এক মুহূর্তেই লাশে পরিণত হয়ে গেল। তাহলে কেন এত ছুটে চলা?
আজ যখন দেখি করোনা সন্দেহে কোনো ব্যক্তিকে তার স্ত্রী সন্তান এক কক্ষে আটকে রাখে, বাঁচার আকুল আবেদনও তাদের কর্ণকুহরে পৌঁছে না; যখন শুনি সমাজের এক নামী ডাক্তার অধ্যাপককে সন্তান পরিজন থাকার পরও বেওয়ারিশ হিসেবে দাফন করতে হয়; কোনো এক ব্যক্তির হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তা দেখে আড্ডায় মেতে থাকা আত্মীয়-স্বজন তাকে হাসপাতালে নেওয়ার পরিবর্তে ঘরের দরজা বন্ধ করে দেয়; নিজ গ্রামের মাটিও যখন কারও ভাগ্যে জুটে না তখন আবারও পরিচিত হই নতুন একটা রূপের সাথে, অন্য অচেনা এক জন্মের সাথে।
বর্তমান সংকটাপন্ন পরিস্থিতিতে শিশু যখন ত্রাণ আনতে গিয়ে ধর্ষণের স্বীকার হয়, নবম শ্রেণির ছাত্রীকে যখন দিনের আলোতে হিংস্র জানোয়ারগুলো ছিঁড়ে খায়, নিজ ঘরেও যখন মা মেয়ের জীবনের নিরাপত্তা মিলে না তখন আবার পরিচিত হই নতুন এক রূপের সাথে, অন্য অচেনা এক জন্মের সাথে।
আজ বড় জানতে ইচ্ছে করে- ডাক্তার, নার্স কিংবা বিভিন্ন সেবাকর্মী ও সেনা সদস্য তারা কেন আজ নিয়োজিত? তারা কি পরিবারের উর্ধ্বে? তাহলে কিসের মায়ায় এই সেবা? কাদের সেবা?
অর্থের পেছনে ছুটেছি, লোক দেখানো আতিথিয়েতায় মুগ্ধ হয়েছি, লক্ষ-কোটি টাকার চোখ ধাঁধানো চাকচিক্যে বিভোর হয়েছি, সামাজিকতার নামে অসামাজিকতায় বিবেক বিসর্জন দিয়েছি, অর্থ সম্পদের প্রতিযোগিতায় আজও অন্ধ রয়েছি ; খুঁজে পাই না নিজের অস্তিত্ব-শেকড়, ভুলতে পারি না আজও সামাজিকতা মিশ্রিত অসামাজিকতা। কিন্তু কী করেছি! দিতে কি পারছি আজ এতটুকু আশ্রয়? কেন আজ দুয়ারে দুয়ারে ফিরে ভূগিত রোগী পায় না এতটুকু বাঁচার আশ্বাস? তবে কি এই শহর এই আত্মা আমায় করবে কি ক্ষমা কখনও,,! প্রশ্ন যখন রয়ে যায় তখন আবারও পরিচিত হই নতুন এক রূপের সাথে, অন্য অচেনা এক জন্মের সাথে।
আজ ভাবি, পাব কি ক্ষমা শেষবেলায়। আমার দুয়ারে কি আসবে না ফিরে সেই অভিশাপ, যা আমি দিয়ে গেছি বেলা-অবেলায়।
কামরুন নাহার আক্তার
প্রভাষক,
দর্শন বিভাগ, মাস্টার নজির আহমদ বিশ্ববিদ্যালয় কলেজ, নাপোড়া,
বাঁশখালী, চট্টগ্রাম।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

