মায়া
কাওছার আহমেদ:: আজকের রাতটা অন্য রাতের মতো না। অনেকটা অন্যরকম। বহুদিন পর এক একা রাস্তায় হাঁটছি এই মধ্যরাতে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে , মনে হচ্ছে অল্প সময় পরে বৃষ্টি হবে।
অনেকদিন পর আজ ভীষণ মন খারাপ। আজকের রাতটাই মন খারাপের নির্ঘুম রাত। মন খারাপের কারণ জানা নেই, শুনেছি সব মন খারাপের কারণ থাকে না। অনেকেই বলেন, মানুষের মন বড়ই বিচিত্র। টানাপোড়েন মনের ওপর কখনো কখনো প্রচণ্ড চাপের সৃষ্টি করে। সেই চাপের মোকাবিলা করতে না পারলে মন খারাপ হয়।
তবে আজ আমার ও কি তাই ! তারও কারণ আমার জানা নেই । এই পৃথিবীতে অনেক কিছু জানতে নেই। অনেক কেন,কি..এর উত্তর নেই অনেকের কাছে।
কাছের মানুষের মায়া নিয়ে ভাবছিলাম, এই মায়া জিনিসটা বড্ড খারাপ, একবার কেউ মায়ায় পড়লে তা কাটিয়ে উঠা খুব কষ্টের। আব্বু তখন মারা গিয়েছেন বহুদিন হলো। একবার ছোট ভাই খেলার সামগ্রী ভেবে আব্বুর ডাক্তারি সব জিনিস হাতের কাছে পেয়ে খেলতে শুরু করেছিল, আম্মু দেখে তো ভীষণ ক্ষেপেছিলেন । যত্ন সহকারে সেগুলো তুলে রাখতে গিয়ে আম্মু বার বার স্পর্শ করছিলেন আর কাঁদছিলেন। আম্মু প্রায় আব্বুর সেই ব্যবহার করা জিনিস স্পর্শ করে কাঁদতেন। এই স্পর্শ আর কান্না কি তবে মায়ায় পড়ে করতেন আম্মু ।
বড় আপুর এক জোড়া কবুতর হঠাৎ মারা যাওয়ার পর আপু সারাদিন কিছু খাননি, কেঁদে কেটে বাড়ি একাকার করেছিলেন। আপু কবুতরের জন্য এক প্রকার মায়া হয়ে গিয়েছিলো।
পরিচিত অনেক রাস্তায় যেতে যেতে মায়া জন্মায়। ফেইসবুকে হঠাৎ পাওয়া অল্প পরিচয়ে কারো প্রতি ভীষণ মায়া জন্মে। সে মায়া বড্ড ভয়াবহ, হুট্ করে কাটিয়ে উঠা যায় না।
আর যদি কখনো সেই মায়াভরা মানুষটি "ভালো থেকো" বলে হুট করে হারিয়ে যায় তখন মানুষের তীব্ৰ কষ্ট হয়, বুক শূন্য শূন্য লাগে, মনে হয় কোথাও আজ কেউ নেই।
একাকিত্ব চেপে ধরে বুকের ভেতর, তখন খুব কষ্ট লাগে। এ "ভালো থেকো" বলার মাঝে তীব্র অভিমান কাজ করে। আমি অসুস্থ ছিলাম, তখন বুঝেছি কত মানুষ নি:স্বার্থ-ভাবে মায়ায় জড়িয়ে ছিলো। অনেকেই বার বার খবর নিয়েছেন তাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা। এ মায়ার ঋণ শোধ হবার নয়। এই ঋণে থাকতে চাই আজীবন।
বাড়িতে আসা মেহমান হুট্ করে চলে গেলেও কষ্ট লাগে, সারা বাড়ীটা তখন শূণ্য লাগে। তাদের প্রতি অল্প সময়ে মায়া জন্মে যায়। এভাবে সবাই আচমকা এক মায়ায় জড়িয়ে বিদায় নেয় । মায়াগুলো বড্ড খারাপ। হারিয়ে গেলে কেবল নিরন্তর কষ্ট দিয়ে যায়।
এইসব মায়া কখনো ভালোবাসায় রাখে আবার কখনো খুব পোড়ায়। এই জীবনে কাছের অনেক মানুষ আমাকে ভুল বুঝে চলে গেছে আবার অনেককে আমি হয়তো ছেড়েছি। এদের আপন ভেবেছি, ভালোবেসেছি , সুখ দুঃখ শেয়ার করেছি সময়ের বিবর্তনে আজ কেউ কারো নই কিন্তু তার জন্য জন্ম নেয়া মায়া কমে না। এই মানুষগুলো বুকের একটা জায়গা জুড়ে থাকে বহুকাল। শুনেছি সব ভালোবাসায় মায়া থাকে না, কিন্তু সব মায়ায় ভালোবাসা থাকে, ভীষণ ভাবে থাকে ।
এই মুহুর্তে রিমঝিম বৃষ্টি শুরু হয়েছে, আমি অনেক দিন পর আজ ভিজঁছি| দুঃখগুলো একটু ধুয়ে মুছে ফেলে দিতে চাই । আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে , কিন্তু আজ ঘরে ফেরার মন নেই। পাশের বাসায় কে যেনো গান শুনছে... ভেসে আসছে আমার মন উদাস করা উথাল পাথাল সুর....
কেউ যখন আর নেই পাশে
তন্দ্রা মগন কোনো আকাশে
দূর সময়ের নিঃশাষে গোধুলির খেলা
দিন শেষে নিয়ে আসে মায়া
তোর পানে মায়া…তোর গানে মায়া…
তোর কাছে যাই চলে মায়া ।
লেখক
কাওছার আহমেদ
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

