`

স্বর্ণের খোঁজে!

  • Views: 1033
  • Share:
ফেব্রুয়ারী ২৪, ২০২১ ২০:৫৭ Asia/Dhaka

আহনাফ যাহিন:: এক দেশে ছিল এক ছেলে। নাম তার আরিক। সে মাটি খুঁড়ে জিনিস বের করতে পছন্দ করত। সে একদিন ভাবল স্বর্ণ খুঁজবে। কিভাবে খোঁজা যায়? তার ইচ্ছেটা মাকে বলল। মা হাসলো। বলল এটা খুব কঠিন কাজ। এ কাজ তোমার দ্বারা হবে না।

ছেলেটা বলল তাহলে মানুষ স্বর্ণ চিনে কিভাবে? কিভাবে মানুষ এর সাথে পরিচিত হলো? মা বলল মানুষ খুঁজে পেয়েছে ।

একদিন সকাল বেলা হঠাৎ করে ছেলেটি তার মাকে বলল কোথা থেকে যেন পোড়া গন্ধ আসছে। মা দৌঁড়ে রান্নাঘরের দিকে গেল। ভাবল রান্নার চুলায় বসানো হাঁড়ি থেকে হয়তো পোড়া গন্ধ আসছে। কিন্তু ছেলেটা বাগানে দিকে গেল। মাটি খোঁড়া শুরু করলো। 

মাটি খুঁড়ে সে সিন্দুক পেল। সেই সিন্দুকে একটা তালা আছে। সে তালা ভেঙ্গে খুলে দেখল সেখানে সোনাদানা হীরা। সে তার মাকে দেখালো। আর বললো অসম্ভবকে সম্ভব করেছি। মা এগুলো সরকারের কাছে দিয়ে দিলো। তারপর সরকার তাকে পুরস্কার দিল। 

তার মা বললো এত স্বর্ণ কিভাবে আসলো? তখন ছেলেটির বাবা বলল, আমাদের যে বাড়ির জমি আছে সেটা ছিল আমার পূর্বপুরুষের। যিনি কিনা জমিদার ছিলেন। সে আমার বাবাকে জমি দিয়ে দিল। এবং জমিদার বাবাকে বলেছিল তোমার ছেলেকে এই জমি দিয়ে দিও। আমি তাকে উত্তরাধিকার করে দিলাম। আর এ জমির নীচে ই জমিদারের গুপ্তধন লুকায়িত ছিল। এভাবেই ছেলেটি স্বর্ণ উদ্ধার করে  বিজয়ীর হাসি হাসলো।

আহনাফ যাহিন 
শ্রেণী- তৃতীয়,
ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ সিলেট

user
user
Ad
Ad