কিছু অনিয়ম এবং একটা সংসারের গল্প
(একটি সত্য ঘটনা অবলম্বনে)
কাওছার আহমেদ, প্রবাসী লেখক: বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। অনেকটা কাঁকভেজা অবস্থায় রুমে ঢুকে দেখি ব্যালকনিতে দাঁড়িয়ে এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে শিখা। তখন বাইরে পৃথিবীটা অন্ধকারের চাঁদরে মোড়া !
আমি যে বাসায় এসেছি সেদিকে তার কোন খেয়াল নেই। ইদানিং তাকে আমি চিনতে পারছি না। দুদিন থেকে শিখার সাথে ঝগড়া। সে কোন কথাই বলে না। চারদিন হলো তার বুকের ব্যথা ক্রমশ বেড়েই চলছে, অথচ আমার সাথে রাগ করে কোন মেডিসিন সে নিচ্ছে না।বার বার বলছি, সে এত অনিয়ম করলে শরীর খারাপ করবেই, কে শুনে কার কথা !
আজও অফিস থেকেই ফিরে দেখি বরাবরের মতো ফেইসবুকে ব্যস্ত, এই একটা জিনিসে কি যে পেয়েছে মেয়েটা| যখনি দেখি কি যে মগ্ন হয়ে পড়ে থাকে| আমি যখন বেড রুমে সে তখন ড্রয়িং রুমে ফেইসবুক নিয়ে ব্যস্ত| রাতের খাবার টেবিলে সাজিয়ে ছোট্ট করে বলবে, আমি খাবো না, তুমি খেয়ে নাও বলেই আবার মোবাইলে উকি দেয় শিখা|
মেজাজ আমার চরমে উঠে| আমি পেছনে পেছনে ড্রয়িং রুমে যাই...তোমার কি হয়েছে, সংসারে তোমার কোন মন নেই !
কেনো ? তুমি কি কোন খাবার রেডি পাও না? সকালের নাস্তা কি ঠিক মেলে না?
হ্যা মিলে, এর নাম কি সংসার ?
আচ্ছা তোমার কাপড় ও তো ঠিকঠাক ধুয়ে ইস্ত্রি করে দেই, তাহলে কেন বলছো !
তোমার কি মনে হয় এসবে সংসার ধর্ম পালন হয় !
কেন হবে না ! সব মেয়ে কি এভাবেই সংসার করছে না !
না করছে না, তোমার মতো সারাদিন ফেইসবুক নিয়ে পড়ে থাকছে না! সংসারে অনেক কর্ম আছে, একজন স্বামী আছে| ও ঘরে বাবা মা আছেন| আমাদের একটা মেয়ে আছে| তোমার খেয়াল শুধু ফেইসবুক আর ম্যাসেঞ্জার !
আচ্ছা তার মানে বলছো তোমার বাবা মায়ের কোন যত্ন আমি নেই না ! মেয়েকে কে দেখে তবে !
আমি তা বলিনি| বলতে চেয়েছি বাবা মা সারাদিন দেখছেন তুমি মোবাইল নিয়ে পড়ে থাকো ! এই যে আমি সারাদিন পর বাসায় আসি, তোমার সেদিকে খেয়াল আছে !
বাহ ! কি চমৎকার বললে তুমি !
কেনো আমি কি ভুল বলছি শিখা !
তোমার সাথে আমি তর্ক করতে চাই না, তুমি খেয়ে শুয়ে পড়ো রোজকার মতোই !
আমি আজ সব জানবো তারপর ঘুমাবো !
কি জানতে চাও তুমি?
আমার প্রতি তোমার উদাসীনতার কারণ! তুমি কেন এত চুপচাপ ! এত অনিয়ম করছো রোজ রোজ ! এসব দেখতে দেখতে খুব অসহ্য লাগছে আমার !
হাহা..হাসালে তুমি ! কে কাকে উদাসীনতা দেখায় সেটা কি তুমি বুঝো ! রোজ রাতে যে তুমি বাসায় আসো, এসে কি করো তুমি বুঝো তা ..ফ্রেশ হয়ে খাও, তারপর রিমোট নিয়ে ব্যস্ত টিভিতে তারপর কোল বালিশ জড়িয়ে তোমার কি যে ঘুম | তারপর সকালে নাস্তা খেয়ে সেই যে বের হও, কখনো কি একবার আমাকে মনে পড়ে| একবার কি জানতে চাও.. শিখা তুমি কি করছো !
আমি ফোন দিলে বিরক্ত হয়ে বলো কেন বার বার ফোন দাও ! এসব শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি জনাব |
আমি যদি অফিস না যাই, তবে কী খাবে, কীভাবে থাকবে ? মেয়েটার ভবিষ্যৎ কি নেই ! এত অনিয়ম সহ্য করা যায় না শিখা !
মেয়ের ভবিষ্যৎ এর জন্য চিন্তায় বড় উতলা হচ্ছো, অথচ এই বাচ্চা আমি কন্সিভ করার পর এভরশন করাবার জন্য কত মানসিক নির্যাতন তুমি করেছো সেটা কি মনে পড়ে তোমার !
আচ্ছা শিখা তুমি পুরনো কথা কেন টানছো !
দেখো, কথা তুমি তুলেছো বলেই বলছি, এই মেয়ে বড় হয়ে যদি জানে তার বাবা তাকে পৃথিবীতে আসতে দিতে চায়নি তখন বাবা সম্পর্কে কি ধারণা পাবে সে| একটা মেয়ের জন্য অনেক অসহায় মুহুর্ত থাকে কন্সিভ করার পর থেকে বাচ্চা জন্মদান পর্যন্ত| একটা মানুষ আমি পাশে পাইনি| আমার পরিবার থেকে তুমি আমাকে দূরে রেখেছো| একটা ফোন মায়ের কাছে করতে গেলে লুকিয়ে করতে হয়েছে| এমন মানসিক নির্যাতনের পর ও যে আমি ভালো আছি, পাগল হইনি সেটা কম কিসে| মিরা আপা তো সব দেখেছেন, তোমার মনে না পড়লে উনাকে জিজ্ঞেস করো|
এই একজন মিরা আপা আমাকে মানসিক সান্ত্বনা দিয়েছে, মন খারাপ হলে আজও আমি তার রুমে চলে যাই| মন রিফ্রেশ করার জন্য আমি সেখানে যাই হাসি ঠাট্টা করি মিরা আপা আর তার মেয়ের সাথে| ওরা সাপোর্ট না করলে, আমি আরো খারাপ অবস্থায় থাকতাম।
প্লিজ এসব কথা বাদ দাও| অনিয়ম করা বন্ধ করো| দুদিন মেডিসিন ও খাওনি| এত অনিয়ম করলে কি চলে !
কোন অনিয়মের কথা বলছো তুমি| আমার বড় ভাই আমার কাছে ফেরেস্তা| বাবাকে অল্প বয়সে হারানোর পর এই ভাই আমাকে পড়িয়েছেন, খাইয়েছেন, আদর করে বড় করেছেন সেই ভাইকে আমি কাঁদিয়ে তাকে ছেড়ে তার অমতে তোমাকে বিয়ে করেই তো অনিয়মের শুরু করেছি| রোজ সকালে তোমরা যখন গভীর ঘুমে, আমি তোমাদের নাস্তা বানানোর জন্য ভোরে উঠেই নিজের ঘুমে অনিয়ম করেছি| নিজের মায়ের মৃত্যুর সময় পাশে থাকতে তুমি দাওনি, অথচ তোমার মা বাবার যথাসাধ্য সেবা করে যাচ্ছি, এটা কি আমার প্রতি অনিয়ম না ! বিয়ের পর একটি বার আমি ঈদের সময় মা কি রং এর কাপড় পরে, দেখার ভাগ্য হয়নি আমার, তুমি সে সুযোগ দাওনি| মাকে আমি শেষবার দেখেছি সাদা কাপড়ে জড়ানো অবস্থায়| তাও তুমি দয়া করেছো বলে| আচ্ছা সেটা কি অনিয়ম ছিলো না | আমি চাইলেই তোমাকে ছেড়ে যেতে পারতাম, কিন্তু যাইনি! কেন যাইনি জানো, একমাত্র মেয়েকে বাবা হারা করতে চাইনি| বাবার আদর,ছায়া থেকে বঞ্চিত করতে চাইনি| মেয়ের সুখের জন্য নিজের উপর হাজারো অনিয়ম মেনে নিয়েছি।
সারাদিন একা বসে থাকি, কেউ খবর নেয় না, আমি কি করবো তাই এক বান্ধবী ফেইসবুক খুলে দিয়েছে , সেখানেও তোমার আপত্তি !
ম্যাসেঞ্জারে কার সাথে চ্যাট করো তুমি ! সবুজ নামের ছেলেটা কে ? রিপন নামের ছেলেটা এত কমেন্ট কেন করে তোমার ছবিতে !
বাহ ! এই নাহলে পুরুষ| নিজে ম্যাসেঞ্জারে রহিমা করিমা এদের সাথে চ্যাট করো তখন কি আমি বলি ওরা কারা ?
তোমার ছবিতে যখন উল্টা পাল্টা অনেক কিছু লিখে মেয়েরা আমি কি কখনো প্রশ্ন করেছি ওরা কারা ?
ওরা আমার কলিগ শিখা !
সবুজ আমার ইউনিভার্সিটি বন্ধু আর রিপন আমার মামাতো ভাই| তুমিতো শ্বশুর কুলের কাউকে তেমন চেনো না, কি করে জানবে ওদের।
এখন তোমার লেকচার আর বন্ধ হবে না, তোমরা মেয়েরা সুযোগ পেলেই ঘাড়ে উঠো|
বাহ ! পুরুষত্ব জাহির করছো এখানে অথচ রাতের পর রাত আমি শুয়ে থাকি তোমার পাশে তখন পুরুষত্ব কোথায় থাকে| আজ কতোদিন হলো তুমি আমাকে স্পর্শ করোনি তাহলে তোমার কাছে শুয়ে কি লাভ আমার। এজন্য ফেইসবুকে পড়ে থাকি। তার মানে এই না ফেইসবুকে নষ্ট।
কাওছার আহমেদ
কুয়েত প্রবাসী ও লেখক
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

