`

"খেলা যায় বেলা" ও ‍"মা"

  • Views: 492
  • Share:
আগষ্ট ৮, ২০২১ ১৩:১৭ Asia/Dhaka

মোঃ আবদুল গনী শিব্বীরের দুটি কবিতা

 

মা:

মা ডাক মধুর।

          মা বুলি যাদুর।

মা বড় আপন।

            মা সেরা ভুবন।

মা সুখ ভান্ডার।

             মা প্রিয় সবার।

মা দান ‌খোদার।

             মা স্বর্গ সবার।

মা সাথী ‌খেলার।

              মা বন্ধু বেলার।

মা আছে যা‌দের।

             মা স্বর্গ তা‌দের।

খেলা যায় বেলা

ঘ‌টে কত অঘটন
এই উন্ন‌তি এই পতন!
চু‌পসে যায় আ‌য়োজন
‌পা‌লি‌য়ে যায় গুরু মহাজন।

লুকায় না‌টেরগুরু
হয় যখন অ‌ভিযান শুরু
পাপী‌র হৃদয় ক‌রে দুরু দুরু
‌চো‌খে তা‌দের ভা‌সে কেবল মরু। 

জনগণ দে‌খে খেলা
‌মি‌ডিয়ায় সা‌জে কত মেলা
‌কেউ জড়ায় কেউ ছড়ায় ঝুট ঝা‌মেলা
‌খেলায় মেলায় কে‌টে যায় জীব‌নের বেলা।

 

 

 

লেখকঃ ক‌বি, প্রাব‌ন্ধিক।

 

user
user
Ad
Ad