`

লেখক পরিচিতি

  • Views: 1381
  • Share:
মার্চ ২৯, ২০২১ ২৩:১০ Asia/Dhaka

ফরিদুল হক

শিশুকালে ছড়া শুনলে
লাগত মনে ঢেউ, 
মনের কথা বুঝত কী আর 
খােদা ছাড়া কেউ ?

উনিশ শত একাশিতে
 এসএসসি পাশ করি, 
বড় ভাইয়ের নির্দেশনায়
পড়ার হাতে খড়ি

টিটিসি’তে অধ্যাপনা
ছড়া লেখা শখ,
 বি'বাড়িয়ায় বাড়ি আমার
নাম ফরিদুল হক।

নবী নামে নদী ঘেরা
নবীনগর থানা, 
আলমনগর গ্রামে জন্ম 
আকার ইকার মানা।

লেখালেখির ভাবনা-চিন্তা
আসে অনেক পরে,
ওস্তাদ যাঁরা চিরকালই 
রইবে মনের ঘরে।।

মরহুম পিতা ওয়াছেক আর
মা তৈয়বুর নেছা, 
খুশি হতাে থাকলে তাঁরা  
এই কথাটি খাশা।

পরিবারে চার ভাই এক বোন।
সবার ছােট আমি, 
এই ধরাতে মা জননী 
সবচে’ মাের দামী।

বড় অবদান খােদাতালার 
লিখতে যিনি শেখান, 
লেখার সময় ইশারাতে 
সঠিক পথটি দেখান।

নিজ পরিচয় ছড়ার তালে
দেয়া বড় নয়, 
ধন্য যদি খােদার দয়ায় 
হজটা কবুল হয়।

user
user
Ad
Ad