তুমি আমার বজ্র, লাল সবুজের পতাকায়
জহির উদ্দিন
তুমি আমার বজ্র
লাল সবুজের পতাকায়।
তুমি জন্মেছিলে,
তাই, তোমার দরাজ কন্ঠে সেদিন বজ্রেছিলে
দুখিনী এই বাংলার
পরম মুক্তির বাণী।
"এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। "
জনসমুদ্রে তুলেছিলে তরঙ্গ
রোধীতে প্রাণ- মুছিতে গ্লানি।
দামাল প্রাণের অবিচল অভিযাত্রা,
তুমি করেছিলে অভিষিক্ত , পরম মুক্তির তৃষিত নেশায়।
তোমার কণ্ঠের বজ্রবানে জ্বালিয়েছিলে সবখানে, অনির্বাণ মুক্তির র্অগ্নি শিখা।
তোমার আবেগঘন কন্ঠে বললে যখন
"ভায়েরা আমার "
ওমনি সব হৃদয় হলো বিগলিত,
মুহূর্তের আহবানে চঞ্চলা তটিনীর মতো।
জেনেও যখন! হয়তো,
ওরা আসবেনা আর, ফিরে কোনো দিনো,
সুখে দুখে এ জনমে মাগো বলে ডাকতে কখনো।
তবুও তখন,মায়েরা বাঁধিয়া, পাঁজরে পাথর, পাষাণের মতন।
তোমার বজ্রায়নে বুক উজাড় করে সপিয়া দিলো
বুকেরই রতন।
"বাংলার মুখ আমি দেখিয়াছি তাই পৃথিবীর
রুপ খুঁজিতে যাইনা আর। "
ঠিক তেমনি তোমার বজ্রবানে, মোরা জ্বলিয়া উঠি, বাঁচিতে চাইনি,
কারো বন্দিশালে পরাধীনতার কোনো শৃঙ্খলে আর ।
মোরা ছুটি এক মহাবিপ্লবে,
মহাবিপদ সংকেতের মহাসাইক্লোনের মতন।
কার সাধ্য,কে দমায় এ দামামা, এ ঝোড়ো বজ্র দাবানল।
ত্রিশ লক্ষ শেষে,
এনেছি বশে, বাংলার সোনালী আকাশ, মুগ্ধ এ মাটির ঘ্রাণ আর
স্নিগ্ধ শীতল বাতাস।
পদ্মা, মেঘনা আজ আমার হৃৎপিন্ডের
বলিষ্ঠ করোনারী।
যমুনা আমার শীতল করা প্রাণের তৃষিত স্রোতস্বীনি।
বিস্তৃর্ন বঙ্গোপোসাগরের তরঙ্গমালা
আমার হৃদয়ের স্পন্দন।
আর দিগন্ত জুড়া বিশাল এ সবুজ বাংলার আকাশের,
সূর্যটা হলে তুমি।
তাইতো তুমি আছো লাল সবুজের এই পতাকায়।
গুণে গর্জনে তুমি আমার হাজার বছরের
শ্রেষ্ঠ সন্তান।
তুমি বঙ্গবন্ধু, তুমি জাতির পিতা।
তোমার অমর বজ্রবাণী আজ
হৃদয়ের অবিনাশী গান
তুমি শেখ মুজিবুর রহমান।
- সিলেটের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল দ্রুত চালু করে ১২শ শয্যায় উন্নীত করা হবে: প্রধানমন্ত্রী
- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে MS3 টেকনোলজি বিডি পরিবারের ঈদ শুভেচ্ছা
- এবার এফ-৩৫ জঙ্গি বিমানে ইরানি আঘাত
- শুধু সামরিক শক্তির মাধ্যমে ইরানের মোকাবিলা সম্ভব নয়: মুজতাবা খামেনেয়ী
- ইরানে সম্ভাব্য হামলার পরিণতির বিষয়ে রাশিয়ার হুঁশিয়ারি
- একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- রমজান মাসই বন্ধ থাকছে মাধ্যমিকসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান
- মঙ্গলবার সকালে সংসদ সদস্য, বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা
- যুদ্ধ, বিভাজন ও অনিশ্চয়তা: বহুমুখী সংকটে ইসরায়েল
- পুরো রমজান মাসে হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান
- বিজেপি-আরএসএসের বয়ান প্রতিষ্ঠার চেষ্টায় উইকিপিডিয়া
- আসামে তীব্র শীতের মধ্যেই ১৫০০ মুসলিম পরিবারের ঘর গুঁড়িয়ে দিল ভারত
- নুতন বই পেয়ে উচ্ছাসিত রাঙামাটির শিক্ষার্থীরা
- সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছেছে খালেদা জিয়ার মরদেহ
- আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া আর নেই
- শপথ নিলেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান
- জামায়াতের সঙ্গে জোটে আপত্তি জানিয়ে নাহিদকে এনসিপির ৩০ নেতার চিঠি
- পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান ও স্বৈরশাসনের পতন
- তারেক রহমানের বহনকারী প্লেন নামল সিলেটে

