"অগোচরের অনুভূতি"
অগোচরের অনুভূতি"
জান্নাতুন নাঈম মায়িশা
প্রিয় সিলেট,
তোমার থেকে এখন আমি অনেকদূরে, অনেকদূরে..
তোমার শহুরে বাতাসের গন্ধ,অকস্মাৎ বৃষ্টিতে ভেজা মাটির সোঁদা ঘ্রাণ,
জিন্দাবাজারের জীবন্ত ব্যস্ততা,
স্টেডিয়ামের নিত্যনৈমিত্তিক কোলাহল
আরও কত কি শত মাইল পেছনে ফেলে
কোন এক অজানা স্টেশনে আটকা পড়ে আছি।
ভোরের আলো ফুটছে
সোডিয়াম লাইট ম্লান হচ্ছে ক্রমেই,
কংক্রিটের শানে একটা ছেঁড়া কাঁথা সম্বল করে শুয়ে থাকা মানুষটা
আরেকটুখানি আয়েশি হয়ে নিভৃত নিদ্রায় তলিয়ে যায়,
এই কাক ডাকা ভোরের কা কা কলরব
তার আয়েশে এটুকু আঁচ লাগাতে পারে না।
বুড়িয়ে যাওয়া নেড়ি কুকুরটা আলতো স্পর্শে
থলথলে মাংসল দেহটায় কাঁথার ওমের ভাগ নেয়।
আচ্ছা, কেবলই কাঁথার ওম না ভালোবাসার?
জানিনা, ঠিক জানিনা! কি শব্দে কি অনুভূতিতে কি উপলব্ধিতে
ভালোবাসার সংজ্ঞা পূর্ণতা পায়।
শুধু অবুঝের মতো বুঝি,
আমার হৃদয়ে শিহরণ জাগানিয়া অনুভূতির
অক্ষরেরা ছিলো সিলেট।
চোখের কোণ সিক্ত হয়ে আসে যে জলে
সেই বিষাদ নীল নোনাদের নাম সিলেট।
জীবনের প্রথম যৌবন পুরুষ তুমি
সিলেট যে উদার্ত্ত প্রেমে শ্যামতরুণ হয়ে ষোড়শী হৃদয় ছুঁয়েছিলে।
আর এখন...
বোঝাচ্ছ বিরহ!
আদতে তুমি নও!
আমাদের শত সহস্র যোজন দূরত্ব এই বিচ্ছেদ বেদনা বিনিময় করেছে।
জানি তার আড়ালেও রয়ে গেছে তোমায় ভালোবাসার অহেতুক হেতুরা!
তোমায় আমি এত্তো ভালোবাসি সিলেট?
এত্তো!!
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

