এবার ৮টি বিভাগীয় শহরে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
জালালাবাদ ডেস্ক:: এবার করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যে শিক্ষার্থী এবং অভিভাবকদের কথা বিবেচনায় রেখে নিজ নিজ বিভাগীয় শহরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় নম্বর বণ্টনে পরিবর্তন আনা হয়েছে। আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, সারাদেশের ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের সুরক্ষার কথা চিন্তা করে ৮টি বিভাগীয় শহর তথা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহে ভর্তি পরীক্ষা নেয়া হবে। যে বিভাগের শিক্ষার্থী সে বিভাগে পরীক্ষায় অংশগ্রহণ করবে।
এছাড়া ভর্তি পরীক্ষায় ক, খ, গ ও ঘ এই চারটি ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ (বহু নির্বাচনী), ৪০ নম্বরের লিখিতসহ মোট ৮০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর বাইরে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বরের মূল্যায়ন নম্বর প্রদান করা হবে।
এছাড়াও ২০২১-২২ শিক্ষাবর্ষে তথা আগামী বছরের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ের চ ইউনিট আগের মতোই বহালের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর বাইরে ঘ ইউনিটের বিষয়টি পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ এবং পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানানো হবে।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

