`

গোধূলির পংক্তিমালা

  • Views: 440
  • Share:
অক্টোবার ২০, ২০২০ ১৮:৪৭ Asia/Dhaka

খালিদ রায়হান.....

এ ধান ক্ষেত কুয়াশার শিতলতা বহন করে, 
এ ধান ক্ষেত গোধূলির গন্ধ ছড়ায়! 
আমার হাতে লেপ্টে আছে ধানের ডগার বাহার, 
আমি হৃষ্টপুষ্ট কষ্ট অনুভব করছি লাগাতার।

শিশিরে ভিজে গেছে রুপালী ঘাসফুল যত ছন্দে ছন্দে, 
ক্লান্ত প্রাণ সিক্ত হয়ে ওঠেছে এটেল মাটির তিক্ত গন্ধে।
এখানে আমার পুরোটা জুড়ে ধোঁয়াশার লীলাক্ষেত্র, 
যা পুড়ছে সকাল-সন্ধ্যে পুড়ছে হৃদয় নেত্র!
পাখ-পাখালির চোখে এখন গন্তব্যের ছাঁয়া,
পানকৌড়ির গলায় বাঁধা পুটিমাছের মায়া।

এখানে স্বর্পে ধ্বংসন হচ্ছে বদ্ধ মৎসগুলি,
এখানের কোলাহলে নির্লজ্জ—গোধূলির সব পংক্তি।

 

user
user
Ad
Ad