যেসব গাছ থাকলে বাড়িতে পোকামাকড় আসবে না
জালালাবাদ ডেস্ক: পোকামাকড় শহর কিংবা গ্রাম সব জায়গাতেই আমাদের ভুগান্তিতে ফেলে। শীত, গরম কিংবা বর্ষাকাল, পোকামাকড়ের উপদ্রব দেখা দেয়। অতিষ্ট হয়ে পড়েন অনেকেই। অনেক চেষ্টা করেও যারা পোকামাকড়ের উপদ্রব কমাতে পারছেন না। তারা বাড়িতে রোপন করতে পারেন কিছু গাছ। যাদের কারণে পোকামাকড় আসবে না বাসা-বাড়িতে। তাহলে জেনে নিন, বাড়িতে কোন কোন গাছ রোপন করলে পোকামাকড় আসে না।
গাঁদা ফুলের গাছ : বাড়িতে অনেকেই সৌন্দর্যের জন্য গাঁদা ফুলের চাষ করে থাকেন। কিন্তু গাঁদা ফুলের গাছ শুধু সৌন্দর্য নয়, আরও অনেক উপকারেও আসে। আপনার যদি মনে হয় যে, গাঁদা ফুল শুধুমাত্র সৌন্দর্যের কারণেই ব্যবহার করা হয়, তাহলে ভুল ভাবছেন। গাঁদা ফুল গাছের উপকারিতা অনেক। এই গাছে এমন কিছু উপাদান থাকে, যার ফলে এই গাছের কাছে মশা এবং অন্য পোকামাকড় আসতে পারে না। তাহলে বাড়ি থেকে মশা এবং অন্য পোকামাকড় দূর করতে অবশ্যই গাঁদা গাছ লাগান।
পুদিনা পাতা : গ্রামের অনেকেই খাবারের স্বাদ বাড়ানোর জন্য পুদিনা পাতা ব্যবহার করে থাকেন? কিন্তু খাবারের বাইরেও এর আরও অনেক গুণাগুণ রয়েছে। পুদিনা পাতার গন্ধ মশা দূর করতে সাহায্য করে।
ধনে পাতা : ধনে পাতা অনেকেই তরকারি কিংবা ভর্তায় ব্যবহার করে থাকে। কিন্তু খাবারের বাহিরেও এর অনেক উপকার আছে। এই গাছ বাড়িতে লাগালে সহজেই গুবরে পোকার উপদ্রব থেকে রক্ষা পাবেন ।
ল্যাভেন্ডার : ল্যাভেন্ডারের সুমিষ্ট গন্ধ যেমন আমাদের ভালো লাগে, তেমনই এই গন্ধ পছন্দ করে না পোকামাকড়রা। তাই মশা, মাছি থেকে শুরু করে অন্য পোকামাকড়কেও বাড়ি থেকে দূরে রাখে।
তুলসি : তুলসি পাতার গাছ উপমহাদেশের একটি অতি পরিচিত গাছ। কাশির চিকিৎসায় তুলসির জুড়ি নেই। তবে এর বাইরেও তুলসির উপকার রয়েছে। বাড়িতে তুলসি গাছ থাকলে মশা মাছি আসে না। আর তাই ঘরকে মশা মাছি থেকে দূরে রাখতে তুলসি গাছ রাখা আবশ্যক।
- টাঙ্গাইলে শিক্ষার্থীদের জন্য প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ কর্মসূচী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ
- ইরানে বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা সম্পর্কে যা জানা গেল
- যে কারণে বার্সার প্রস্তাব ফিরিয়ে ইন্টারেই থেকে গেলেন লাউতারো
- দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
- মিশরে বাস উল্টে ২২ জনের মৃত্যু
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- বড়লেখায় শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা আধুনিকায়ন ও আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে সেমিনার অনুষ্ঠিত
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- নোয়াখালীকে বিভাগ করার দাবি, সংসদে যা বললেন ডেপুটি স্পিকার
- সীমান্তে মানুষ মারতে কুমির ও বিষধর সাপ ছাড়ছে ভারত
- এবার যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যার তাণ্ডব, নিখোঁজ অনেকে
- বিদেশে পাচার বাংলাদেশিদের ফেরত আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিস্টেম
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কে এই আইরিন খান
- জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী
- আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)
- ওসমানীনগরে ট্রাংক লরির চাপায় নিহত ৪
- হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান

