সিলেটে ভারতীয় চিনির চালান জব্দ করলো পুলিশ
নিউজ ডেস্কঃ সিলেটে ভারতীয় চিনির অবৈধ চালান জব্দ করেছে পুলিশ। এসময় ট্রাক চালককে আটক করলেও দুই সহযোগী পালিয়ে যায়।
বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে টুকেরবাজার এলাকা থেকে ৮৫ বস্তা চিনি ভর্তি ট্রাক আটক করে জালালাবাদ থানাপুলিশ। জব্দকৃত ৪ হাজার ২৫০ কেজি চিনির বাজার মূল্য ৫ লাখ ১০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টুকেরবাজারস্থ হাজী আবদুস সাত্তার উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কের উপরে একটি ট্রাক তল্লাশি করে ৮৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
এসময় ট্রাক চালক সিলেট এয়ারপোর্ট থানাধীন ধাপনাটিলা গ্রামের আবদুস শুকুরের ছেলে আবদুল আহাদকে আটক করা হলেও তার দুই সহযোগী চোরাকারবারী পালিয়ে যায়।
আটক চালক জানায়, ভারতীয় চিনির চালানের মালিক গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি গ্রামের সাহাব উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন মোল্লা, জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্রামের কামরুল ও গোয়াইনঘাট উপজেলার সোনার বাংলা গ্রামের নজরুল মোল্লা।
আটক ট্রাক চালক ও চিনির চালানের মালিক পলাতক ৩ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে
- কুরবান নগর ইউনিয়ন মাদক বিরোধী ঐক্য পরিষদের সভাপতি হলেন নাসির উদ্দিন
- বেরোবিতে ভিসির অফিসেই বিশ্ববিদ্যালয় কর্মকর্তাকে মা/র/ধর
- ডিগ্রি অর্জন করলেই কর্মসংস্থানের নিশ্চয়তা তৈরি হয় না: জুবাইদা রহমান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিক
- এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার আবেদন আজ, যেভাবে করবেন
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- পোশাক কারখানা বন্ধে দিনে ১ বিলিয়ন ডলারের ক্ষতির শঙ্কা
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু, ঘটনাস্থলেই জানাজা পড়লেন সহপাঠী ও শিক্ষকরা
- আগামীর বাংলাদেশে জ্ঞানের প্রতিযোগিতা চলুক: প্রধানমন্ত্রী
- ১২ শিক্ষক মিলেও পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী
- ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী

