৪৭ লাখ টাকার অ্যাম্বুলেন্স উদ্বোধনের পরদিনই চুর
মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স বাগেরহাটের মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৭ লাখ টাকা মূল্যের একটি অ্যাম্বুলেন্স উদ্বোধনের পরদিনই চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। চোরেরা অ্যাম্বুলেন্সটির চারটি চাকা ও বিভিন্ন যন্ত্রাংশ খুলে নিয়ে যায়, যা হাসপাতালের নিরাপত্তাব্যবস্থার উপর প্রশ্ন তুলে দিয়েছে।
১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এই হাসপাতালটি বর্তমানে প্রায় দেড় লাখ মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল। হাসপাতালের কাগজে ৫০টি শয্যা থাকলেও বাস্তবে মাত্র ১৯টি শয্যা রয়েছে। চিকিৎসক সংকট, শয্যাস্বল্পতা, জরাজীর্ণ আবাসিক ভবন, টয়লেটের দুরবস্থা ও ড্রেনেজ সমস্যার কারণে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে ৪১ জন চিকিৎসকের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন ১৬ জন। প্রতিদিন বহির্বিভাগে প্রায় ৫৫০ জন রোগী চিকিৎসা নিতে আসেন এবং অন্তর্বিভাগে প্রায় ৫০ জন রোগী ভর্তি থাকেন। হাসপাতালের সীমিত জনবল ও অবকাঠামোর কারণে কর্তৃপক্ষকে বিপুলসংখ্যক রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, শয্যার অভাবে অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে। টয়লেটের অবস্থা খারাপ হওয়ায় রোগী ও স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছে, যা রোগী ও স্বজনদের ভোগান্তি বাড়াচ্ছে।
হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীদের আবাসিক ভবনের অবস্থাও নাজুক। বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ছে এবং ছাদ চুইয়ে কক্ষে পানি ঢুকছে। কিছু ভবন পরিত্যক্ত অবস্থায় রয়েছে, ফলে অনেক চিকিৎসক ও কর্মচারী বাইরে ভাড়া বাসায় থাকতে বাধ্য হচ্ছেন। আবাসিক ভবনে চুরির অভিযোগও রয়েছে।
৪৭ লাখ টাকার অ্যাম্বুলেন্সের চুরির ঘটনায় হাসপাতালের কর্তৃপক্ষের উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লেলিন। তিনি বলেন, ‘অ্যাম্বুলেন্সের চাকাসহ বিভিন্ন যন্ত্রপাতি চুরি হয়েছে। চিকিৎসকদের আবাসিক ভবনের অবস্থা অত্যন্ত জরাজীর্ণ। জরুরি ভিত্তিতে এসব বিষয়ে নজর দেওয়া না হলে স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়বে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন হাসপাতালের অবকাঠামোগত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সের সবচেয়ে বড় সমস্যা অবকাঠামো। আমরা এ বিষয়ে পদক্ষেপ নিয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করছি, অ্যাম্বুলেন্সের বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব সংকট চললেও কার্যকর সমাধান হয়নি। তারা দ্রুত হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, শয্যা ও চিকিৎসকসংখ্যা বাড়ানো, টয়লেট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং অ্যাম্বুলেন্স চুরির ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, এসব পদক্ষেপ গ্রহণ করা হলে প্রায় দেড় লাখ মানুষের জন্য হাসপাতালটির স্বাভাবিক চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
- শেখ হাসিনা দেশকে গোরস্থানে পরিণত করার পাঁয়তারা করছে: রিজভী
- ৪৭ লাখ টাকার অ্যাম্বুলেন্স উদ্বোধনের পরদিনই চুর
- গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় অগ্নিসংযোগ, অপরাধীদের শাস্তির দাবি ড. ইউনূসের
- দেশে ফিরলে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে শেখ হাসিনাকে’
- সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করা জরুরি অধ্যাপক ড. খালিদুর রহমান
- সিলেটে বিআরটিএ দুদকের অভিযান, দালাল ধরলে মিলে ফিটনেস
- কুরবান নগর ইউনিয়ন মাদক বিরোধী ঐক্য পরিষদের সভাপতি হলেন নাসির উদ্দিন
- বেরোবিতে ভিসির অফিসেই বিশ্ববিদ্যালয় কর্মকর্তাকে মা/র/ধর
- ডিগ্রি অর্জন করলেই কর্মসংস্থানের নিশ্চয়তা তৈরি হয় না: জুবাইদা রহমান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিক
- পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ও মেডিক্যালে ভর্তির সুযোগ পাবেন
- এইচএসসিতে ফেল করাদের সম্পূরক পরীক্ষা ও ফল ডিসেম্বরে
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, যেভাবে করবেন
- ঢাবির ৫৪তম সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর
- এসএসসি টেস্ট পরীক্ষার প্রশ্নফাঁস, তদন্তে জেলা প্রশাসন
- তিন বিভাগ সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী
- স্বাস্থ্যখাতের বাজেটের বড় অংশ ব্যবহার হবে ক্যানসার চিকিৎসায়: স্বাস্থ্যমন্ত্রী
- ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
- সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় ‘নতুন পরিকল্পনা
- শাহজালালে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী

